বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৮:০৫

হতাশা থেকে মুক্তি পাওয়ার দোয়া

হতাশা থেকে মুক্তি পাওয়ার দোয়া

ইসলাম থেকে ডেস্ক: মানুষ বিভিন্ন কারণে হতাশা ও দ্বিধা দ্বন্দ্বে ভুগে। এ হতাশার সময় মানুষের উচিত আল্লাহ তাআলা নিকট সাহায্য কামনা করা।

রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম জীবনের চরম নিরাশার সময় পড়ার একটি দোয়া শিখিয়েছেন। যা তুলে ধরা হলো-

হজরত আয়িশা রাদিয়াল্লাহু আনহা হতে বর্ণিত, তিনি বলেন, আমি রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম থেকে শুনেছি, যে ব্যক্তি চরম নিরাশায় নিমজ্জিত হয় সে যেন বলে-

উচ্চারণ: আল্লাহুম্মাগ্ফির্লি ওয়ার্হাম্নি ওয়াল্হিক্ব্নি বির্রাফিক্বিল আ’লা।

অর্থ: হে আল্লাহ! আমাকে ক্ষমা করুন, আমার প্রতি দয়া করুন এবং আমাকে মহান বন্ধুর সঙ্গে মিলিয়ে দিন। (বুখারি)

আল্লাহ তাআলা মুসলিম উম্মাহ সকল হতাশা ও নিরাশাগ্রস্ত ব্যক্তিকে বিশ্বনবীর শিখানো দোয়া পড়ে হাতাশামুক্ত জীবন যাপন করার তাওফিক দান করুন। আমিন।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026