রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ১২:৩০

বিশ্বনেতাদের প্রতি হুঁশিয়ারী দিল জাতিসংঘ

বিশ্বনেতাদের প্রতি হুঁশিয়ারী দিল জাতিসংঘ

শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: পশ্চিমা জনপ্রিয় নেতাদের বিরুদ্ধে কড়া সমালোচনা করলেন।

তিনি বললেন, ওইসব নেতা জনপ্রিয়তার ভান দেখান। তা দেখিয়ে তারা অন্যদের প্রলুব্ধ করার চেষ্টা করেন। তাদের সামান্য একটি ভুল উক্তির কারণে সৃষ্টি হতে পারে মারাত্মক সহিংস পরিস্থিতি। ওইসব নেতার এমন আচরণের নিন্দা জানিয়েছেন তিনি। এ খবর দিয়েছে অনলাইন বিবিসি।

বিশেষ করে তিনি ইঙ্গিত করেছেন উগ্র ডানপন্থি ডাচ নেতা হার্ট উইল্ডার্সের। তার সমালোচনা করে রা’দ আল হোসেন বলেন, তিনি ধর্মান্ধতাকে রাজনৈতিক অস্ত্র হিসেবে ব্যবহার করছেন। একই রকম অভিযোগ করেছেন যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলের প্রার্থী ডোনাল্ড ট্রাম্প ও ব্রেক্সিটের পক্ষের প্রচারক নাইজেল ফারাজের।

তিনি বলেছেন, তারা আইএস নিয়ে একই কৌশল অবলম্বন করেছেন। হেগে অনুষ্ঠিত নিরাপত্তা বিষয়ক পিস, জাস্টিস অ্যান্ড সিকিউরিটি ফাউন্ডেশনের এক সম্মেলনে ভাষণ দিতে গিয়ে তিনি এসব কথা বলেন। উল্লেখ্য, গত মাসে প্রকাশিত নির্বাচনী মেনিফেস্টোতে ডাচ নেতা উইল্ডার বলেছেন, যদি তিনি নির্বাচিত হন তাহলে সব মসজিদ বন্ধ করে দেবেন। মুসলিমদের ধর্মগ্রন্থ নিষিদ্ধ করবেন। নিষিদ্ধ করবেন মুসলিম অভিবাসী।

২০১৭ সালে নেদারল্যান্ডের জাতীয় নির্বাচনে অংশ নিচ্ছে তার দল ফ্রিডম পার্টি (পিভিভি)। জনমত জরিপে এগিয়ে আছে দলটি। গতমাসে যুক্তরাষ্ট্রের ওহাইওর ক্লিভল্যান্ডে রিপাবলিকানদের জাতীয় সম্মেলন হয়। সেখানে বক্তব্য রাখেন উইল্ডারস। ডোনাল্ড ট্রাম্পের রাজনৈতিক প্রচারণায় স্থান পেয়েছে অভিবাসন ও সামাজিক বিভিন্ন ইস্যু। এসব ইস্যুতে তিনি কঠোর অবস্থান ঘোষণা করেছেন।

এমনকি প্রেসিডেন্ট নির্বাচিত হলে দায়িত্ব গ্রহণের প্রথম এক ঘন্টার মধ্যে কয়েক লাখ অবৈধ অভিবাসীকে তিনি যুক্তরাষ্ট্র থেকে বের করে দেয়ার ঘোষণা দিয়েছেন।

হেগের সম্মেলনে বক্তব্যে জায়েদ রাদ আল হুসেইন বলেন, পিভিভি পার্টির নির্বাচনী মেনিফেস্টো অদ্ভুত। তার সঙ্গে ভীষণ মিল আছে যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্প, হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবান, ফ্রান্সের ন্যাশনাল ফ্রন্ট নেতা মেরিনে লি পেন ও লন্ডনে ইউকিপ পার্টির সাবেক নেতা নাইজেল ফারাজের। তাদের সবার দৃষ্টিভঙ্গি একই রকম। তিনি সবাইকে সাবধান করে বলেন, সামান্য একটি ভুল উক্তির জন্য মারাত্মক সহিংস পরিস্থিতির সৃষ্টি হতে পারে।

উল্লেখ্য, মরক্কোর মানুষদের নিয়ে আপত্তিকর মন্তব্য করায় গত মার্চে আদালত পর্যন্ত যেতে হয়েছিল উইল্ডার্সকে। সে মামলার পূর্ণাঙ্গ বিচার প্রক্রিয়া শুরু হওয়ার কথা রয়েছে ৩১শে অক্টোবর।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2025