গ্যালারী থেকে ডেস্ক: রবিবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামে ম্যাচের প্রথম ওভারের তৃতীয় বলেই বিনা রানে আউট হন সৌম্য সরকার।
দ
লীয় এক রানের সময় দাওলাত জাতরানের বলে ক্যাচ আউট অন তিনি। পিচের কাছেই তার সহজ ক্যাচটি তুলে নেন শাবির নুরী।
এর মধ্য দিয়ে প্রায় ৬ মাস পর মিরপুরে ফিরছে আন্তর্জাতিক ক্রিকেট। গত মার্চে অনুষ্ঠিত এশিয়া কাপে সর্বশেষ হোম অব ক্রিকেটে খেলেছিল টাইগাররা। এদিকে দশ মাস পর ওয়ানডে ক্রিকেট খেলতে নামছে লাল-সবুজরা। ইতোমধ্যেই গ্যালারিতে দর্শকদের গর্জন শুরু হয়ে গেছে। যদিও বাড়তি নিরাপত্তার কারণে স্টেডিয়ামে দর্শকরা ঢুকছেন ধীর গতিতে।
বাংলাদেশ দল: তামিম ইকবাল, সৌম্য সরকার, ইমরুল কায়েস, মাহমুদউল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, সাব্বির রহমান, মাশরাফি বিন মুর্তজা, তাসকিন, তাইজুল ইসলাম ও রুবেল হোসেন।
আফগানিস্তান দল: মোহাম্মদ শাহজাদ, শাবির নুর, রহমত শাহ, হাশমতউল্লাহ শাহিদি, আসগর স্টানিকজাই, মোহাম্মদ নবী, নাজিবুল্লাহ জাদরান, রশিদ খান, মিরওয়াইস আশরাফ, দৌলত জাদরান ও নাভেদ উল হক।