বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৮:১৯

হিলারির পক্ষে অনন্য বাংলাদেশি আয়োজন

হিলারির পক্ষে অনন্য বাংলাদেশি আয়োজন

শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: সব সম্পাদক এক মঞ্চে, নিউইয়র্কে হিলারির পক্ষে বাংলাদেশি আমেরিকান সাংবাদিকদের এ ছিলো এক অনন্য শক্তির প্রদর্শন। একতাই যদি শক্তি হয় তাহলে ডেমোক্র্যাট দলের প্রার্থী হিলারি রডহ্যাম ক্লিনটন নিশ্চয়ই জানতে পেরেছেন নিউইয়র্কের বাংলাদেশি কমিউনিটি তার পক্ষে সে শক্তি দেখাতে পেরেছে।

কমিনিটির চোখ হিসেবে কাজ করছে যে সংবাদমাধ্যমগুলো তারা সবাই একাট্টা হয়ে ঘোষণা করেছেন, আমরা এই সময়ের আমেরিকার জন্য, অভিবাসী জনগোষ্ঠীর জন্য, মানবাধিকারের জন্য, নারীর সম্মানের জন্য, একটি উন্নত যুক্তরাষ্ট্রের জন্য হিলারির পক্ষ নিয়েছি। আর তারা আহ্বান জানিয়েছেন, সব বাংলাদেশি প্রবাসীর প্রতি- আসুন আপনার ভোট দিন।

কারণ ভোট দেওয়ার মধ্য দিয়ে কেবল আপনার অধিকারের প্রয়োগ তা নয়, ভোট দেওয়ার মধ্য দিয়েই আপনার আমাদের সবার পছন্দের প্রার্থীকে নির্বাচিত করা সম্ভব।

আর সেই প্রার্থীটি হচ্ছেন হিলারি ক্লিনটন।

নিউইয়র্কের স্থানীয় সময় সোমবার সন্ধ্যায় বাংলাদেশি অধ্যুষিত জ্যাকসন হাইটসের একটি কমিউনিটি সেন্টারে এই আয়োজনটি বসে। যার মূল আয়োজক ছিলেন সাপ্তাহিক বাংলাদেশ পত্রিকার সম্পাদক ওয়াজেদ এ খান। তিনি ডেকেছেন আর তাতে সাড়া দিয়ে এসেছেন অন্যান্য প্রধান সবগুলো সংবাদমাধ্যমের সম্পাদক ও শীর্ষ কর্তারা।

মঞ্চে ছিলেন, বাংলাপত্রিকার সম্পাদক ও টাইম টিভির সিইও আবু তাহের, বাঙালি পত্রিকার সম্পাদক কৌশিক আহমেদ, পরিচয় সম্পাদক নাজমুল হাসান, বর্ণমালা সম্পাদক মাহফুজুর রহমান, জন্মভূমি সম্পাদক রতন তালুকদার, আজকালের প্রধান সম্পাদক জাকারিয়া মাসুদ, প্রবাসের সম্পাদক মোহাম্মদ সাঈদ।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026