বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৮:২০

প্রাণ ভয়ে মঞ্চ ছেড়ে পালালেন ডোনাল্ড ট্রাম্প

প্রাণ ভয়ে মঞ্চ ছেড়ে পালালেন ডোনাল্ড ট্রাম্প

শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: যুক্তরাষ্ট্রকে গড়ার দারুণ দারুণ স্বপ্নের কথা বলছিলেন ডোনাল্ড ট্রাম্প। শ্রোতারাও শুনছিলেন মুগ্ধতা দেখিয়ে! হঠাৎ ‘বন্দুক’ বলে চেঁচামেচি! আর কীসের স্বপ্ন, কীসের বক্তৃতা! রণে ভঙ্গ দিয়ে ভো-দৌড় লাগালেন ট্রাম্প! হঠাৎ চেঁচামেচি, মুহূর্তেই উধাও ট্রাম্প!

এই কাণ্ডটি ট্রাম্প ঘটিয়েছেন নেভাডা অঙ্গরাজ্যের রেনো শহরের একটি প্রচারণা সভায়। গতকাল শনিবার (৫ নভেম্বর) রাতে ঘটে যাওয়া তার এই অদ্ভূত কাণ্ডে হাসাহাসি পড়ে গেছে আমেরিকান মিডিয়াপাড়ায়।

ঘটনাটা আসলে কী? তার ব্যাখ্যায় সংবাদমাধ্যম বলছে, আসলে ট্রাম্পের সভায় ঘাপটি মেরে বসে থাকা কোনো দুষ্টুবুদ্ধি’র লোক হুট করে ‘বন্দুক’ বলে চেঁচামেচি শুরু করেন। এতেই ভয় পেয়ে যান রিপাবলিকান এই ‘হাতি’ প্রতীকধারী প্রার্থী। আতঙ্কিত হয়ে সব ছেড়েছুড়ে পালান প্রাণভয়ে!

এ বিষয়ে সিক্রেট সার্ভিস এক বিবৃতি দিয়ে জানায়, ট্রাম্প যখন স্টেজে বক্তব্য দিচ্ছিলেন, তখন সামনে থাকা এক ব্যক্তি বন্দুক বলে চেঁচামেচি শুরু করেন। অবশ্য ওই এলাকায় শেষ পর্যন্ত কোনো বন্দুক পাওয়া যায়নি। আর তাতে আশ্বস্ত হয়ে কয়েক মিনিট পর স্টেজে ফেরত আসেন ট্রাম্প।

অনাকাঙ্ক্ষিত এ ঘটনায় জড়িত সন্দেহে জ্যাকেট পরা এক ব্যক্তিকে আটক করেছেন সিক্রেট সার্ভিসের সদস্যরা। দ্রুত এ তৎপরতায় ধন্যবাদ জানিয়ে ট্রাম্প বলেছেন, কোনো কিছুই আমাদের দমাতে পারবে না!




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026