বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৯:০১

ট্রাম্পকে জার্মানির হুশিয়ারী: ক্রাইমিয়া, আলেপ্পো বাদ রেখে রাশিয়া-যুক্তরাষ্ট্র আলোচনা নয়

ট্রাম্পকে জার্মানির হুশিয়ারী: ক্রাইমিয়া, আলেপ্পো বাদ রেখে রাশিয়া-যুক্তরাষ্ট্র আলোচনা নয়

আন্তর্জাতিক নিউজ ডেস্ক: যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে আলোচনা সমর্থন করে জার্মানি। কিন্তু এক্ষেত্রে অবশ্যই ক্রাইমিয়া ও সিরিয়ার আলেপ্পোতে রাশিয়ার অভিযানের বিষয়টি এড়িয়ে যাওয়া চলবে না।

যুক্তরাষ্ট্রে নতুন প্রেসিডেন্ট নির্বাচিত ডোনাল্ড ট্রাম্পকে এমন হুঁশিয়ারি দিয়েছেন । তিনি এমন হুঁশিয়ারি দিয়েছেন বলে খবর দিয়েছে অনলাইন আরব নিউজ। এতে বলা হয় শুক্রবার জার্মানির রাজধানী বার্লিনে এক অনুষ্ঠানে বক্তব্য রাখছিলেন লিয়েন।

সেখানে তিনি বলেন, যদি কোনো সদস্য দেশ হুমকির মুখে থাকে এবং তার প্রতিরক্ষায় অন্য সদস্য দেশ এগিয়ে নাযায় তাহলে ন্যাটোর মৃত্যু ঘটবে। জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মারকেলের ক্ষমতাসীন রক্ষণশীল দলের সদস্যও এই উরসুলা ভন ডার লিয়েন।

তিনি বলেছেন, রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিনের সঙ্গে অবিলম্বে আলোচনা করতে চান যুক্তরাষ্ট্রে নতুন প্রেসিডেন্ট নির্বাচিত ডনাল্ড ট্রাম্প। এটা খুব ভাল বিষয়। এতে আমাদের সমর্থন আছে।

কিন্তু ওই আলোচনায় ক্রাইমিয়ায় যা ঘটছে, ইউক্রেনে অব্যাহতভাবে চালিয়ে যাওয়া ‘হাইব্রিড যুদ্ধ’ ও আলেপ্পোতে বোমা হামলা চালানোর বিষয়গুলো এড়িয়ে যাওয়া হতে পারে। কিন্তু এসব ইস্যু ওই আলোচনায় এড়িয়ে যাওয়া যাবে না।

উল্লেখ্য, ৮ই নভেম্বরের নির্বাচনে ডেমোক্রেট দলের প্রার্থী, সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটনকে পরাজিত করে যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচিত হন ডোনাল্ড ট্রাম্প।

এরপর থেকে বিশ্বে রাজনৈতিক অঙ্গনে যা ঘটছে হোক সেটা রাজনৈতিক, অর্থনৈতিক, কূটনৈতিক, সামাজিক সহ যেকোনো বিষয়- তাতে প্রভাব পড়ছে ওই নির্বাচন। প্রেসিডেন্ট বারাক ওবামার কাছ থেকে যুক্তরাষ্ট্রের ৪৫তম প্রেসিডেন্ট হিসেবে আগামী ২০শে জানুয়ারি ক্ষমতা নেবেন ডোনাল্ড ট্রাম্প।

তারপরের বিশ্ব কেমন চলবে তা নিয়ে চারদিকে নানা আলোচনা, আতঙ্ক। নির্বাচনের আগেই ট্রাম্প রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিনের ভূয়সী প্রশংসা করেন। একবার নয়। অনেকবার। ন্যাটোকে যুক্তরাষ্ট্রের সমর্থন বা সহযোগিতা দেয়া অব্যাহত রাখা উচিত কিনা তা নিয়ে তিনি প্রশ্ন তোলেন। এসব নিয়ে ট্রাম্পের নির্বাচন জার্মান সরকারের সঙ্গে গভীর একটি সঙ্কট সৃষ্টি করেছে। কারণ, ইউক্রেনে রাশিয়ার সামরিক হস্তক্ষেপের বিরুদ্ধে ইউরোপীয় ইউনিয়ন যে অবরোধ দিয়েছে তার নেপথ্যে মূল ভূমিকা ছিল জার্মানির।

এছাড়া রাশিয়া সমর্থিত শক্তি সিরিয়ার আলেপ্পোতে প্রেসিডেন্ট বাশার আল আসাদের বিরোধীদের অবস্থানস্থলের ওপর বোমা হামলার প্রতিবাদে তীব্র নিন্দা জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। এরও নেপথ্যে ছিল জার্মানি। রাশিয়া ইস্যুতে তাই ট্রাম্প ও জার্মানির মধ্যে সম্পর্কে টান দেখা দিয়েছে।

এছাড়া এরই মধ্যে ইউরোপীয় ইউনিয়ন কমিশনের প্রেসিডেন্ট জাঁ-ক্লদ জাঙ্কার। তিনি বলেছেন, ডনাল্ড ট্রাম্প ইউরোপ সম্পর্কে অজ্ঞ। ইউরোপ কি এবং কিভাবে কাজ করে সে সম্পর্কে ডনাল্ড ট্রাম্পকে শিক্ষা দেয়ার কথাও বলেছেন তিনি।

আরব নিউজের খবরে বলা হয়, রাশিয়া চাইছে ইউরোপ ও ওয়াশিংটনের মধ্যকার সম্পর্ককে ব্যবহার করে তাদের বিরুদ্ধে দেয়া অবরোধ নির্বাচিত প্রেসিডেন্ট ট্রাম্পের অধীনে প্রত্যাহার করাতে। গত বৃহস্পতিবার ক্রেমলিনের এক মুখপাত্র প্রেসিডেন্ট পুতিন ও প্রেসিডেন্ট নির্বাচিত ট্রাম্পের মধ্যকার পররাষ্ট্র বিষয়ক নীতিকে ‘বিস্ময়কর কাছাকাছি’ বলে বর্ণনা করেছেন।

জার্মান প্রতিরক্ষামন্ত্রী লিয়েন স্বীকার করেছেন, ট্রাম্পের বিজয় মানে হলো জার্মানি ও ইউরোপকে তাদের নিজস্ব প্রতিরক্ষার বিষয়ে অধিক দায়িত্বশীল হতে হবে।

তিনি আরও বলেন, নির্বাচিত প্রেসিডেন্ট ট্রাম্পের শাসন কেমন হবে এ প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা এখনও চালিয়ে যাচ্ছে জার্মান সরকার। এ বিষয়ে লিয়েন বলেছেন, এখনও আমরা এ বিষয়ে কিছু জানতে পারি নি।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026