বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৯:০১

হারলেও ডেমোক্রেট শিবিরে স্বস্তি

হারলেও ডেমোক্রেট শিবিরে স্বস্তি

শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: নির্বাচনে হিলারি ক্লিনটন হেরে গেলেও ডেমোক্রেট শিবিরে একটি বিষয়েই এখন স্বস্তি।

তাহলো প্রেসিডেন্ট বারাক ওবামা বাদে যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচনে অন্য যেকোনো প্রার্থীর চেয়ে বেশি ভোট পেতে চলেছেন হিলারি ক্লিনটন। সব ব্যালট গণনা হয়ে গেলে ট্রাম্পের চেয়ে হিলারি দুই কোটি বেশি ভোট পেতে যাচ্ছেন। এ ইস্যুতেই তারা এখন প্রেসিডেন্ট নির্বাচিত ডনাল্ড ট্রাম্পকে ঘায়েল করার পথ খুঁজছে। এ খবর দিয়েছে লন্ডনের অনলাইন দ্য ইন্ডিপেন্ডেন্ট।

এতে বলা হয়, এখনও কিছু ব্যালট গণনা চলছে। তবে বিশ্লেষকরা আশা করছেন, ইলেক্টোরাল কলেজ ভোটে অল্পের জন্য হেরে গেলেও প্রেসিডেন্ট নির্বাচিত ট্রাম্পের চেয়ে অনেক বেশি পপুলার ভোট পাচ্ছেন হিলারি।

ক্যালিফোর্নিয়া ডেমোক্রেটদের রাজ্য বলে পরিচিত। এখানে এখনও কমপক্ষে ৪০ লাখ ভোট গণনা করা বাকি। এর মধ্যে রয়েছে ডাকে দেয়া ভোট ও সরাসরি ব্যালটে দেয়া ভোট।

নির্বাচনের ফল ঘোষণার দিনে এসব ভোট গণনায় নেয়া হয় নি। নিউ ইয়র্ক টাইমসের নির্বাচন বিষয়ক বিশ্লেষক নাটে কোন মনে করেন এসব ভোট যখন গণনা হয়ে যাবে তখন হিলারি ক্লিনটনের পক্ষে মোট ৬ কোটি ২৪ লাখ ভোট হতে পারে।

অন্যদিকে ট্রাম্পের মোট ভোট হতে পারে ৬ কোটি ১২ লাখ। তাই পপুলার ভোটের হিসাবে ডেমোক্রেটরা শতকরা ১.৫ ভাগ ভোটে বিজয়ী। প্রেসিডেন্ট বারাক ওবামা ২০০৮ ও ২০১২ সালে যে ভোট পেয়েছিলেন তার বাইরে হিলারির ওই ভোট মার্কিন যেকোনো প্রেসিডেন্ট প্রার্থীর চেয়ে বেশি।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026