শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৯:৪০

ট্রাম্প-ফারাজের ঘনিষ্ঠতায় ব্রিটিশ ক্ষমতাসীন দলে অস্বস্তি

ট্রাম্প-ফারাজের ঘনিষ্ঠতায় ব্রিটিশ ক্ষমতাসীন দলে অস্বস্তি

শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচিত ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ইউনাইটেড কিংডম ইন্ডিপেন্ডেন্ট পার্টি (ইউকিপ) নেতা নাইজেল ফারাজের ঘনিষ্ঠতা নিয়ে বিব্রতকর অবস্থায় বৃটিশ সরকার। ক্ষমতাসীন কনজার্ভেটিভ পার্টিতে দেখা দিয়েছে উত্তেজনা।

দৃশ্যত খুব সহজেই ট্রাম্পের খুব কাছাকাছি যাওয়ার সুযোগ পেয়েছেন নাইজেল ফারাজ। তার এই সুবিধাকে কিভাবে রাজনীতিতে ব্যবহার করা যায় তা নিয়ে কনজার্ভেটিভ পার্টির পদস্থ এমপিরা একমত হতে পারেন নি। কেউ মনে করছেন, ফারাজের এ সম্পর্ককে ব্যবহার করে যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন সম্পর্ক গড়ে তোলা উচিত বৃটেনের।

তবে ১০ ডাউনিং স্ট্রিট মনে করছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে বৃটেনের সম্পর্ক কি হবে তা নির্ধারণে নাইজেল ফারাজের কোনো ভূমিকা নেই। এ খবর দিয়েছে অনলাইন স্কাই নিউজ।

প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর এরই মধ্যে ট্রাম্পের সঙ্গে সাক্ষাত করেছেন ইউকিপ নেতা। এটাই নতুন নির্বাচিত প্রেসিডেন্টের সঙ্গে প্রথম কোনো বৃটিশ রাজনীতিকের সাক্ষাত। এখানেই সব থেমে থাকে নি।

নাইজেল ফারাজ সাক্ষাতের পর বলেছেন, তিনি যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের মধ্যে সম্পর্ক স্থাপনে সহায়তা করতে পারেন। এর অর্থ হলো তিনি বৃটিশ সরকারের একজন ত্রাতায় পরিণত হতে পারেন।

যুক্তরাষ্ট্রের সঙ্গে বৃটিশ প্রধানমন্ত্রী তেরেসা মে’র যে দৃষ্টিভঙ্গি পোষণ করেন, যে সম্পর্ক গড়ে তুলতে চান তা তার নতুন করে বিবেচনা করা উচিত। এ নিয়ে মিডিয়ায় বেশ আলোচনা। রাজনীতিতে তো আলোচনা, সমালোচনা চলছেই।

নাইজেল ফারাজে দ্য ডেইলি টেলিগ্রাফে সোমবার লিখেছেন, আমাকে নিয়ে ১০ ডাউনিং স্ট্রিট কেন নেতিবাচক কথা বলছেন আমি বুঝতে পারছি না। এরা সেই সব মানুষ যারা যুক্তরাষ্ট্রে নির্বাচনী প্রচারণাকালে ট্রাম্প সম্পর্কে নেতিবাচক কথা বলেছিলেন।

যদি প্রেসিডেন্ট নির্বাচিত ট্রাম্প আমার ওপর আস্থা রাখতে পারেন তাহলে বৃটিশ সরকারের কেউ কেউ সেই একই আস্থা আমার ওপরও রাখতে পারেন। এক্ষেত্রে যে প্রতিবন্ধকতা রয়েছে তা সরিয়ে দিয়ে প্রয়োজনীয় প্রক্রিয়া শুরু করতে এবং সবাইকে পরিচয় করিয়ে দিতে পারলে আমি খুব খুমি হবো।

এর বিনিময়ে আমি কিছুই চাইবো না। আমি আশা করি এক্ষেত্রে আমাদের জাতীয় স্বার্থের উন্মেষ ঘটবে।

অন্যদিকে বৃটিশ প্রধানমন্ত্রী তেরেসা মে’র এক মুখপাত্র বলেছেন, যুক্তরাষ্ট্রে নতুন প্রশাসনের সঙ্গে বৃটিশ সরকারের সম্পর্ক কি হবে তা নির্ধারণে নাইজেল ফারাজের কোনো ভূমিকা আছে বলে তারা মনে করেন না।

কিন্তু কনজার্ভেটিভ দলের শীর্ষ স্থানীয় নেতা ও সাবেক বাণিজ্য বিষয়ক দূত লর্ড মারল্যান্ড বলেছেন, নাইজেল ফারাজেকে একজন ‘সেলসম্যান’ হিসেবে ব্যবহার করা উচিত। আমরা সম্পর্ক স্থাপনে যেকোনো স্তরে যা কিছু করতে পারি তা হবে বৃটেনের জন্য সুবিধাজনক। যেকোনো কারখানা তার বেস্ট সেলসম্যানকে ব্যবহার করে তাদের বাজার ধরার জন্য।

এক্ষেত্রে ১০ ডাউনিং স্ট্রিট যদি তাকে বেছে নেয় তাহলে তো ভালই । অন্যদিকে কনজার্ভেটিভ দলের সুপরিচিত নেতা ক্রিস্পিন ব্লান্ট বলেছেন, নাইজেলের কোনো প্রয়োজন নেই।

ওদিকে বৃটিশ সরকারের মন্ত্রীসভার কোনো সদস্যের সঙ্গে এরই মধ্যে নাইজেল ফারাজে যোগাযোগ করেছেন কিনা? তার কাছে এমন প্রশ্নের জবাবে স্কাই নিউজকে নাইজেল ফারাজে বলেছেন, আমি কোনো মন্ত্রীর সঙ্গে প্রাইভেট ফোন কল দিই না।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026