মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৪:৫৩

ফিলিপাইনে ঘূর্ণিঝড়ে নিখোঁজ ২৩

ফিলিপাইনে ঘূর্ণিঝড়ে নিখোঁজ ২৩

 

 

 

 

 

 

 

 

 

 

দুনিয়া জুড়ে ডেস্ক: ফিলিপাইনের উত্তরাঞ্চলে আঘাত হানা এক শক্তিশালী ঘূর্ণিঝড়ে ২৩ জেলে নিখোঁজ হয়েছেন। সোমবার সকালে মূল দ্বীপ লুজনের উত্তরে ঘণ্টায় ২০০ কিলোমিটার বেগে উটোর নামে ঝড়টি আঘাত হানে। এর প্রভাবে রাজধানী ম্যানিলাসহ আশপাশের অঞ্চলে তুমুল বৃষ্টিপাত অব্যাহত রয়েছে।

নিখোঁজ জেলেরা সবাই লুজনের পূর্ব উপকূলে কাতানদুয়ানেসের বাসিন্দা। নিকটবর্তী কোনো দ্বীপে তারা আশ্রয় নিয়ে থাকতে পারে বলে কর্তৃপক্ষ আশা করছে। তুমুল বৃষ্টিপাতের মধ্যে ম্যানিলায় স্কুল-কলেজ বন্ধ রয়েছে। তবে বন্যার আশঙ্কা আপাতত নেই বলে আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানিয়েছে।  ঝড়ের ফলে কিছুসংখ্যক অভ্যন্তরীণ ফ্লাইটও বাতিল করা হয়েছে।

এদিকে, ঝড়ের ফলে দেশটির অনেক জায়গায় বৈদ্যুতিক সংযোগ বন্ধ করে দেওয়া হয়েছে। ফেরি চলাচল স্থগিত হওয়ায় আটকা পড়েছেন হাজার হাজার যাত্রী। সোমবার সারাদিন জুড়ে উত্তরাঞ্চলে অবস্থানের পর উটর দক্ষিণ চীন সাগরের দিকে সরে যেতে পারে বলে দেশটির আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026