শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৯:৫১

এক মুসলিম তরুণীকে সন্ত্রাসী ডাকা হলো নিউইয়র্কে

এক মুসলিম তরুণীকে সন্ত্রাসী ডাকা হলো নিউইয়র্কে

শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে এক মুসলিম তরুণীকে সন্ত্রাসী ডাকার ঘটনা তদন্ত করছে পুলিশ।

ওই মুসলিম নারী জানান, ওই সময় ডোনাল্ড ট্রাম্প বলে চিৎকার দিচ্ছিলেন ওই তিন লোক। নিউ ইয়র্কের একটি সাবওয়েতে এ ঘটনা ঘটে।

বৃটেনের দ্য ইন্ডিপেন্ডেন্টের খবরে বলা হয়, ইয়াসমিন সিউয়িদ (১৮) নামে ওই মুসলিম নারী সাংবাদিকদের বলেন, তিন শ্বেতাঙ্গ ব্যক্তি এ কাজ করেন। তাদেরকে দেখে মাতাল মনে হয়েছিল। এমনকি ওই তিন লোক তার হিজাব খুলে ফেলারও চেষ্টা করে।

এ সময় অন্য যাত্রীরা তার সাহায্যে এগিয়ে আসেনি। সিবিএস নিউজকে ইয়াসমিন বলেন, আমি তাদেরকে কথা বলতে শুনেছি। কিন্তু আমার কানে হেডফোন লাগানো ছিল। তাই তাদের কথা শুনতে পাচ্ছিলাম না। এক পর্যায়ে তারা আমার কাছে চলে আসে। আমি মৃদু আকারে তাদেরকে ‘ডনাল্ড ট্রামপ’ বলতে শুনেছি।

তিনি আরো বলেন, ‘তারা পেছন থেকে আমাকে ঘিরে ধরে। আর তারা যেন বলছিল: এই দেখ, এটা একটা সন্ত্রাসী’। আমি কোনো উত্তর দিইনি। তারা আমার ব্যাগের স্ট্রাপ ধরে টান দেয়। ফলে এটি ছিড়ে যায়। তখনই আমি পেছন ফিরি। আমি খুবই নম্র ছিলাম। আমি তাদেরকে বলছিলাম, ‘আপনারা কি দয়া করে আমাকে একা থাকতে দেবেন?

সবাই তাকিয়ে দেখছিল। কিন্তু কেউই কিছু বলেনি। সবাই শুধু তাকিয়ে চলে যাচ্ছিল। ইয়াসমিন জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় ঘটনাটি ঘটে। তখন তিনি সাবওয়ে নেটওয়ার্কের ৬টার ট্রেনে চড়ছিলেন। নিজের ফেসবুক প্রোফাইলে তিনি এ ঘটনাটি শেয়ার করেন।

এ সময় তিনি বলেন, ‘বহু মানুষ তখন চুপ করে থাকাটাই সমীচীন ভেবেছে। এটা আমাকে খুব কষ্ট দিয়েছে। তাদের চোখের সামনে ওই লোকেরা আমাকে মৌখিক ও শারীরিকভাবে হেনস্থা করেছে।’ পুলিশ জানিয়েছে, তারা ওই লোকগুলোকে খুঁজছে। তাদের উদ্ধারে নজরদারি ভিডিও যাচাই করা হচ্ছে।

নিউ ইয়র্কের পুলিশ বিভাগ গত সপ্তাহে জানায়, ২ সপ্তাহ আগে মি. ট্রামপ আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হওয়ার পর থেকে বর্ণবাদী হয়রানির ঘটনা ৩০০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। এদিকে শুক্রবার বহু মানুষ ওই তরুণীর ওপর এই আক্রমণের প্রতিবাদ জানাতে জড়ো হয়েছেন।

কাউন্সিন অন আমেরিকান ইসলামিক রিলেশন্স আফাফ নাশের বলেন, এ ঘটনায় আমরা শঙ্কিত। কেউ একজন এ ধরনের আক্রমণের মধ্য দিয়ে যাচ্ছে, তা সমপূর্ণ অগ্রহণযোগ্য।

এরপর আপনি অবসাদ বোধ করবেন। কারণ আমরা জানি যে, শুধু একজন লোকই গণপরিবহনে বা সড়কে এমন হেনস্থার শিকার হচ্ছে না।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026