শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৯:৫১

বোয়িংয়ের সঙ্গে এয়ার ফোর্স ওয়ানের চুক্তি বাতিল করবেন ট্রাম্প

বোয়িংয়ের সঙ্গে এয়ার ফোর্স ওয়ানের চুক্তি বাতিল করবেন ট্রাম্প

শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: যুক্তরাষ্ট্রের ভবিষ্যত প্রেসিডেন্টেদের জন্য নতুন বিমানের অর্ডার বাতিল করতে চান প্রেসিডেন্ট নির্বাচিত ডনাল্ড ট্রাম্প। সরকারি অর্থ বাঁচাতে তিনি এটা করতে চান বলে খবর দিয়েছে অনলাইন বিবিসি।

ডোনাল্ড ট্রাম্প এ নিয়ে একটি টুইট করেছেন। তাতে তিনি লিখেছেন, যুক্তরাষ্ট্রের ভবিষ্যত প্রেসিডেন্টদের জন্য ৭৪৭ এয়ার ফোর্স ওয়ান নামে নতুন ব্রান্ডের বিমান তৈরি করছে বোয়িং। কিন্তু খরচ নিয়ন্ত্রণের বাইরে। ৪০০ কোটি ডলারের বেশি। এ অর্ডার বাতিল করুন!

উল্লেখ্য, বিমান নির্মাণ প্রতিষ্ঠান বোয়িংয়ের সঙ্গে দুটি বা তারও বেশি নতুন বিমান নির্মাণের জন্য চুক্তি আছে যুক্তরাষ্ট্র সরকারের। এক্ষেত্রে ট্রাম্প যে খরচের কথা উল্লেখ করেছে তাতে হোয়াইট হাউজের সংশয় আছে বলেই মনে হচ্ছে।

হোয়াইট হাউজের মুখপাত্র জোশ আর্নেস্ট বলেছেন, এক্ষেত্রে (খরচের) যে পরিসংখ্যান তুলে ধরা হয়েছে তাতে বোয়িং ও প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মধ্যে আর্থিক চুক্তির প্রকৃতি প্রতিফলিত হয় নি। নতুন এ বিমান ২০২৪ সাল নাগাদ প্রেসিডেন্টদের সার্ভিসে যুক্ত হওয়ার কথা রয়েছে। কিন্তু ট্রাম্প ওই চুক্তি বাতিলের কথা টুইটে জানানোর পর বোয়িংয়ের শেয়ারের দরপতন হয়েছে শতকরা এক ভাগেরও বেশি। পরে সেই লোকসান রিকভার হয়েছে।

উল্লেখ্য, যে সময়ে ওই বিমানগুলো যুক্তরাষ্ট্র বুঝে পাবে এবং তা সার্ভিসে যুক্ত হবে সেই সময়ে তাতে আরোহণ করতে হলে ট্রাম্পকে দ্বিতীয় দফায় প্রেসিডেন্ট নির্বাচিত হবে।

ওদিকে নিউ ইয়র্ক থেকে বিবিসির সাংবাদিক জোই থমাস বলছেন, প্রেসিডেন্ট ও কমান্ডার ইন চিফ হিসেবে বোয়িংয়ের সঙ্গে নতুন বিমান বিষয়ে চুক্তি বাতিল করার ক্ষমতা থাকবে ডনাল্ড ট্রাম্পের। কিন্তু তিনি যদি এটা করেন তাহলে নতুন প্রেসিডেন্টের অর্থ বাঁচানোর কারণে যুক্তরাষ্ট্রের করদাতাদের অর্থ আরও বেশি খরচ হতে পারে।

যুক্তরাষ্ট্র সরকার এরই মধ্যে ১৭ কোটি ডলারের একটি চুক্তি স্বাক্ষর করেছে বোয়িংয়ের সঙ্গে। আরও নতুন বিমানের জন্য অতিরিক্ত অর্থ বরাদ্দ দেয়া হয়েছে। সরকারের নিরপেক্ষ অডিটর হলো দ্য গভর্নমেন্ট একাউন্টেবিলিটি অফিস।

তাদের হিসাবে এক্ষেত্রে চূড়ান্ত খরচের অংক দাঁড়াতে পারে ৩২০ কোটি ডলার। ওদিকে যে বিমানের জন্য চুক্তি হয়েছে তা এখনও প্রাথমিক ডিজাইনের পর্যায়ে রয়েছে। কিন্তু মএরই মধ্যে অনেকটা অর্থ খরচ হয়ে গেছে।

কিন্তু খরচের খাত কমিয়ে আনার কোনো সুযোগ নেই। তবে বোয়িং ও যুক্তরাষ্ট্র সরকারের বোঝাপড়ার মাধ্যমে কিছুটা খরচ বাঁচানো যেতে পারে। তবে প্রেসিডেন্ট নির্বাচিত ডনাল্ড ট্রাম্প যদি বোয়িংয়ের সঙ্গে চুক্তি পুরোপুরি বাতিল করেন তাহলে চুক্তির সঙ্গে যে অর্থ পরিশোধ করা হয়েছে যুক্তরাষ্ট্র তার পুরোটাই হারাবে। এখন ট্রাম্প তার নিজস্ব বিমান ব্যবহার করছেন।

কিন্তু প্রেসিডেন্টের দায়িত্ব নেয়ার পর তিনি বিদেশ সফর করবেন এয়ার ফোর্স ওয়ানে করে। এতে আছে বিশেষ নিরাপত্তা, প্রতিরক্ষা ও যোগাযোগ বিষয়ক সরঞ্জাম।

তবে ট্রাম্প তার নিজের ট্রাম্প-ব্রান্ডের বোয়িং ৭৫৭ জেট বিমানের প্রতি দুর্বল বলে পরিচিত। গত বছর তিনি রোলিং স্টোন ম্যাগাজিনকে বলেছেন, তার বিমানটি এয়ার ফোর্স ওয়ানের চেয়েও বড়।

তিনি আরও বলেছিলে, আপনি কি জানেন এ বিমানটি নিয়ে ফিচার করেছে ডিসকভারি চ্যানেল?

তাতে এ বিমানটিকে বিশ্বের সবচেয়ে বিলাসবহুল জেটলাইনার বলে আখ্যায়িত করা হয়েছে। ওদিকে প্রেসিডেন্ট নির্বাচিত ট্রাম্প মঙ্গলবার ঘোষণা দিয়েছেন যে, যুক্তরাষ্ট্রে ৫০০০ কোটি ডলার বিনিয়োগ করতে রাজি হয়েছে জাপানের সফট ব্যাংক।

এতে ৫০ হাজার নতুন কর্মসংস্থান সৃষ্টি হবে।ট্রাম্প টাওয়ারে তিনি সফট ব্যাংকের প্রধান নির্বাহী কর্মকর্মা মাসায়োশি সান-এর সঙ্গে বৈঠক করেন। তারপরই এ পরিকল্পনার কথা প্রকাশ করেন।

তিনি এক টুইটে বলেছেন, আমরা নির্বাচনে বিজয়ী না হলে কখনোই এটা (বিনিয়োগ) করতেন না বলে আমাকে জানিয়েছেন মাসায়োসি।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026