মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৬:২৯

প্রতিদিন ঢাকা-কাঠমান্ডু ফ্লাইট শুরু করতে যাচ্ছে ইউনাইটেড এয়ারওয়েজ

প্রতিদিন ঢাকা-কাঠমান্ডু ফ্লাইট শুরু করতে যাচ্ছে ইউনাইটেড এয়ারওয়েজ

 

 

 

 

 

 

 

 

 

স্বদেশ জুড়ে: প্রবাসীদের অর্থায়ন্বে প্রতিষ্ঠিত বেসরকারি বিমান সংস্থা ইউনাইটেড এয়ারওয়েজ (বিডি) লিমিটেড আগামী ২৪শে আগস্ট থেকে প্রতিদিন ফ্লাইট শুরু করতে যাচ্ছে ঢাকা-কাঠমান্ডু-ঢাকা রুটে।

ঢাকা-কাঠমান্ডুর জন্য সর্বনিম্ন স্পেশাল রিটার্ন ভাড়া নির্ধারণ করা হয়েছে ১৬ হাজার ৮৮৮ টাকা (ট্যাক্স ও সারচার্জসহ)। ওয়ানওয়ের জন্য সর্বনিম্ন ভাড়া নির্ধারণ করা হয়েছে ৭ হাজার ৫৮৯ টাকা (ট্যাক্স ও সারচার্জসহ)। প্রতিদিন বিকাল ৪টায় ঢাকা থেকে কাঠমান্ডুর উদ্দেশে ছেড়ে যাবে এবং কাঠমুন্ডু থেকে স্থানীয় সময় বিকাল ৫টা ৫০ মিনিটে ঢাকার উদ্দেশে ছেড়ে আসবে।

প্ইউনাইটেড এয়ারওয়েজ বর্তমানে ঢাকা থেকে আন্তর্জাতিক রুট জেদ্দা, দুবাই, মাস্কাট, কুয়ালালামপুর, ব্যাংকক, কাঠমান্ডু, কলকাতা এবং চট্টগ্রাম থেকে মাস্কাট ও কলকাতা রুটে ফ্লাইট পরিচালনা করছে। ঢাকা থেকে আন্তর্জাতিক রুট ছাড়াও অভ্যন্তরীণ সব রুটে যেমন- চট্টগ্রাম, কক্সবাজার, সিলেট, যশোর, রাজশাহী, সৈয়দপুর ও বরিশাল রুটে ফ্লাইট পরিচালনা করছে।

আগামী সেপ্টেম্বর থেকে ঢাকা-সিঙ্গাপুর ও ঢাকা-দোহা রুটে ফ্লাইট পরিচালনা শুরু করার পরিকল্পনা রয়েছে। খুব শিগগিরই ঢাকা-ইয়াংগুন ও ঢাকা-করাচি রুটেও ফ্লাইট পরিচালনার পরিকল্পনা রয়েছে। এ ছাড়া অভ্যন্তরীণ সেক্টরে ঢাকা-ঈশ্বরদী রুটে ফ্লাইট পরিচালনার পরিকল্পনা রয়েছে।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026