বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৪:৪৪

আলিয়ার এমন কান্ডে হতবাক সবাই

আলিয়ার এমন কান্ডে হতবাক সবাই

 বিনোদন ডেস্ক: গত বছর ডিয়ার জিন্দেগি ও উড়তা পাঞ্জাব ছবির মাধ্যমে আলোচনায় ছিলেন আলিয়া ভাট।

এই দুই ছবিতেই তার অভিনয় দারুণভাবে প্রশংসিত হয়েছে দর্শক এবং সমালোচকমহলে। তারই ধারাবাহিকতায় এখন একটি সুপারহিরো ছবির কাজ করছেন এ অভিনেত্রী। ছবির নাম ড্রাগন।

করণ জোহরের প্রযোজনায় এ ছবিটি পরিচালনা করছেন আয়ান মুখার্জি। এখানে আলিয়া অভিনয় করছেন রণবীর কাপুরের বিপরীতে। চমকের বিষয় হলো এ ছবিতে য ক্যামেরাবন্দি করা হয়েছে সম্প্রতি।

আর সেটা করতে গিয়ে আলিয়ার টেক নিতে হয়েছে কমপক্ষে ২০ বার। এ অভিনেত্রীর কাছেই প্রথম টেকগুলো সঠিক মনে হয়নি। আর তার অনুরোধেই ২০ বার টেক নেয়া হয় এ দৃশ্যের।

তবে শুটিং স্পটের সবাই আলিয়ার এমন কান্ডে চমকে যান। অনেকেই বলেছেন, এ কি করলেন আলিয়া!

তবে ২০ বার টেক নেয়ার বিষয়টি খোদ আলিয়াই জানিয়েছেন। এ বিষয়ে আলিয়া বলেন, ২০ বার চুমোর দৃশ্য করলাম রণবীরের সঙ্গে। এ এক অন্যরকম অভিজ্ঞতা। পারফেক্ট চুম্বন দৃশ্য করার জন্যই এতবার টেক নিতে হয়েছে।

তবে আমি বেশ উপভোগ করেছি বিষয়টি। ড্রাগন ছবিতে সবাই এটি দেখতে পাবেন। একেবারেই একটি ভিন্নধর্মী সুপারহিরো ছবি হচ্ছে এটি। আমার বিশ্বাস ভালো লাগবে সবার।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026