সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৯:১৩

মালিকের লাশের প্রতি ঘোড়ার শ্রদ্ধা

মালিকের লাশের প্রতি ঘোড়ার শ্রদ্ধা

অন্যকিছু ডেস্ক: ব্রাজিলের উত্তর শহরের বাসিন্দা ৩৪ বছর বয়সী ওয়েংনার ডি লিমা ফিগারিডো এ বছরের প্রথম দিন শহরের সামনের সৈকতে এক মোটরকবাইক দুর্ঘটনায় মর্মান্তিকভাবে নিহত হন।

ওয়েংনারের লাশবাহী কফিন দেখে কান্নায় ভেঙে পড়ে তার ঘোড়া। মালিকের প্রতি পোষা প্রাণীর এই ভালোবাসা দেখে উপস্থিত অনেকের চোখেও জমে অশ্রু।

ওয়েংনারের ভাই ওয়ান্ডার ডি লিমা বলেন, পরিচয় হওয়ার পর থেকেই তাদের দুজনের মধ্যে খুব ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। ওয়েংনারের সব কিছুই ছিল ওই ঘোড়াটিকে ঘিরে।

ওই পরিবারের একজন ঘনিষ্ঠ বন্ধু ফ্রান্সিলিও লিমিরা বলেন, ‘ঘোড়ার এ ধরনের আচরণ দেখাটা অবিশ্বাস্য ব্যাপার ছিল। যদি আমি সেখানে না থাকতাম, তাহলে আমি নিজেকেই বিশ্বাস করতাম না।’




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026