অন্যকিছু ডেস্ক: ব্রিটেনের রানী দ্বিতীয় এলিজাবেথ, সাবেক মার্কিন প্রেসিডেন্ট জর্জ বুশ সিনিয়র ও জিমি কার্টার চলতি বছরে মারা যাবেন বলে ভবিষ্যদ্বাণী করেছে ডেথলিস্ট ডটনেট নামের একটি ও
য়েবসাইট।
ওয়েবসাইটটির মতে, ২০১৭ সালে মারা যাবেন মিশরের সাবেক স্বৈরশাসক হুসনি মুবারক, জাতিসংঘের সাবেক মহাসচিব জ্যাভিয়ার পেরেজ দে কুয়েলার, সাবেক পোপ বেনেডিক্ট ও জিম্বাবুয়ের প্রেসিডেন্ট রবার্ট মুগাবে।
একই ওয়েবসাইট গত বছর বিশ্বখ্যাত ৫০ ব্যক্তির মৃত্যুর ভবিষ্যদ্বাণী করেছিল যাদের মধ্যে ১২ জন মারা গিয়েছিল। ওই ১২ জনের মধ্যে বিশ্বখ্যাত মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী, কিউবার বিপ্লবী নেতা ফিদেল কাস্ত্রোর নামও ছিল।
ডেথলিস্ট ডটনেট ওয়েবসাইটের বিশেষজ্ঞ কমিটি এবারও ৫০ জনের তালিকা প্রকাশ করেছে। কমিটির মতে, ৯০ বছর বয়সী রানি এবং তার স্বামী ৯৫ বছর বয়সী প্রিন্স ফিলিপ দু’জনই চলতি বছরে মারা যাবেন।
গত মাস থেকে রানি ‘প্রচণ্ড ঠাণ্ডায়’ ভুগছেন বলে বাকিংহাম প্রাসাদ থেকে জানানো হয়েছে। এ কারণে ক্যাথলিক খ্রিস্টানদের বড়দিন এবং ইংরেজি নববর্ষ উপলক্ষে আয়োজিত চার্চের বিশেষ অনুষ্ঠানে প্রথমবারের মতো যোগ দিতে পারেন নি তিনি।
দেখুন ৫০ জনের পূর্ণ তালিকা: