শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ১০:৫১

সম্পদ বিক্রির ঘোষণা ট্রাম্প জামাতার: লেনদেন প্রক্রিয়ায় উদ্বিগ্ন মার্কিনিরা

সম্পদ বিক্রির ঘোষণা ট্রাম্প জামাতার: লেনদেন প্রক্রিয়ায় উদ্বিগ্ন মার্কিনিরা

শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার জামাতা জ্যারেড কুশনারকে হোয়াইট হাউসের একজন জ্যেষ্ঠ উপদেষ্টা হিসেবে নিয়োগের ঘোষণা দিয়েছেন।

এ ঘোণষায় সম্ভাব্য স্বার্থের সংঘাত এড়াতে কুশনার তার সম্পদের অধিকাংশই বিক্রি করে দেয়ার সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন তার আইনজীবীরা।

কুশনার তার এসব সম্পদ তার ভাই কিংবা মায়ের আস্থাভাজনে থাকা পারিবারের কারো কাছে বিক্রির পরিকল্পনা নিয়েছেন। কিন্তু অর্থপূর্ণভাবে এ প্রক্রিয়া সম্পন্ন করার রূপরেখা নিয়ে অনেকেই প্রশ্ন তুলেছেন। জ্যারেড কুশনার একজন রিয়েল এস্টেট বিনিয়োগকারী এবং দেশটির অন্যতম একজন সম্পদশালী ব্যক্তি।

ট্রাম্পের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করতে গিয়ে কুশনার নৈতিক বিষয়গুলো কিভাবে মোকাবেলা করবেন- এমন প্রশ্নে কুশনারের আইনজীবী জেমি এস গোরেলিক বলেন, ‘মিডটাউনের ম্যানহাটানের পঞ্চম এভিনিউতে তার পরিবারিক অফিস টাওয়ারসহ কুশনার তার বিনিয়োগকৃত সম্পদের প্রায় ৩৫ ভাগ বিক্রি করে দিবেন।’

তিনি আরো বলেন, তিনি তার অবশিষ্ট সম্পদের পুনর্বিন্যাস করার পরিকল্পনা নিয়েছেন; যাতে এসব কিছু পরিচালনার জন্য তাকে জড়িত না হতে হয়।

গোরেলিক বলেন, উপরন্তু তিনি তার সাধারণ স্টক বিক্রি করে দিবেন। তার পারিবারিক ব্যবসা কুশনার কোম্পানির প্রধান নির্বাহী হিসেবে পদত্যাগ করবেন এবং নিউইয়র্ক অবজারভার পত্রিকাও বিক্রি করে দিবেন।

তিনি আরো বলেন, তার অবশিষ্ট সম্পদের বিষয় তাকে প্রভাবিত করতে পারে এমন বিষয়ে সিদ্ধান্ত নেয়া তিনি নিজেকে বিরত রাখবেন। তার স্ত্রী ইভাঙ্কা ট্রাম্পের সম্পদের ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য।

গোরেলিক বলেন, অন্য কোন ব্যক্তি সরকারি চাকরিতে প্রবেশের ক্ষেত্রে যেভাবে গণ্য করা হবে, তাকেও ঠিক সেভাবেই দেখা হবে। গোরেলিক উইলমারহেলের একজন অংশীদার এবং সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটনের অধীনে ডেপুটি অ্যাটর্নি জেনারেল ছিলেন।

এ ব্যাপারে ক্যাপলিনের একজন আইনজীবী এবং সিনেটর রেন্ড পলের নির্বাচনী প্রচারণার সাবেক সাধারণ পরামর্শক ম্যাথু টি স্যান্ডারস বলেন, ব্যক্তি সম্পদ বিক্রির লেনদেন প্রক্রিয়া আদর্শভাবে নিরপেক্ষ হতে হবে।

মিসেস গোরেলিকের রূপরেখা সম্পর্কে স্যান্ডারসন বলেন, পরিকল্পনাটি আদর্শিক মানদণ্ডে পড়েনি। কুশনার তার সম্পত্তি ও তার মায়ের নিয়ন্ত্রণে থাকা ট্রাস্ট তার ভাইয়ের কাছে বিক্রির চিন্তা করেছেন কিন্তু তার মা ও ভাইবোনেরা এই ট্রাস্টের অন্যতম সুবিধাভোগী।

স্যান্ডারসন বলেন, এটা আমার কাছে একটি প্রতারণামূলক এবং চাতুরীপূর্ণ বলে মনে হচ্ছে। তিনি আরো বলেন, এমনকি এই ব্যবস্থায় কুশনার এখনো সারা দেশে তার নিজস্ব সম্পত্তি ও তার পরিবারের সাম্রাজ্যের সঙ্গে সংযোগ থাকবেন এবং প্রায়ই অস্বচ্ছ বিদেশি অর্থের উপর নির্ভরশীল হয়ে পড়বেন।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026