সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১০:৩৮

বিনামূল্যে জন্মনিরোধক দেবে ফিলিপাইন

বিনামূল্যে জন্মনিরোধক দেবে ফিলিপাইন

শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: ফিলিপাইনে ৬০ লাখের মতো নারীকে বিনামূল্যে জন্মনিরোধক দিতে সরকারি সংস্থাগুলোকে আদেশ দেওয়া হয়েছে। দেশটির প্রেসিডেন্ট রদ্রিগো দুতের্তে এ আদেশ দিয়েছেন।

দুর্তেতে বলেন, তিনি অনাকাঙ্ক্ষিত গর্ভধারণ কমাতে চান। গরিব নারীদের এ ক্ষেত্রে প্রাধান্য দেওয়া হবে।

প্রেসিডেন্টের নির্বাহী এই আদেশের তীব্র বিরোধিতা করতে পারে রোমান ক্যাথলিক চার্চ।

ফিলিপাইনে জন্মনিরোধকের ব্যবহার বাড়াতে একটি বিল পাস করতে অনেক বছর লড়াই করতে হয়েছে দুতের্তের উত্তরসূরিকে। তবে দেশটির সুপ্রিম কোর্ট শরীরে স্থাপনের জন্য ব্যবহৃত জন্মনিরোধক সরবরাহ বন্ধ সাময়িকভাবে স্থগিত করেন। এ রায়ের বিরুদ্ধে আপিল করেছে সরকার।

যুক্তরাষ্ট্রের বেসরকারি গবেষণা সংস্থা পিউ রিসার্চ সেন্টারের মতে, ফিলিপাইনে ৮০ শতাংশের বেশি লোক রোমান ক্যাথলিক।

সেই দেশে বিনামূল্যে জন্মনিরোধক সরবরাহের প্রয়োজনীয়তা উল্লেখ করে দেশটির অর্থনৈতিক পরিকল্পনামন্ত্রী আর্নেস্তো পারনিয়া বলেন, পরিবার পরিকল্পনার মাধ্যমে সরকার দারিদ্র্য নিরসন করতে চায়।

পারনিয়া বলেন, ২০২২ সালের মধ্যে সরকার দারিদ্র্যের হার ১৩ শতাংশ কমাতে চায়। তিনি বলেন, জন্মনিরোধক জীবনমুখী, নারীবান্ধব, শিশুবান্ধব ও অর্থনৈতিক উন্নয়নে সহায়ক।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026