শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১১:৩৩

সিরিয়ার শরণার্থীদের স্রোত ইরাকের দিকে

সিরিয়ার শরণার্থীদের স্রোত ইরাকের দিকে

 

 

 

 

 

 

 

 

 

দুনিয়া জুড়ে ডেস্ক: টাইগ্রিস নদী পাড় হয়ে হাজার হাজার সিরীয় শরণার্থী আশ্রয় নিচ্ছেন ইরাকের কুর্দিস্তানে। বৃহস্পতিবার থেকে স্রোতের মতো শরণার্থী ঢুকছে ইরাকে। জাতিসংঘের শরণার্থীবিষয়ক এজেন্সি ইউএনএইচসিআর এ কথা বলেছে। এ খবর দিয়েছে বিবিসি।

তারা বলেছে, বৃহস্পতিবার এভাবে শরণার্থীর স্রোত ইরাকে প্রবেশ করা শুরু হলেও শনিবার পেশখাবুর সীমান্ত অতিক্রম করে কমপক্ষে ১০ হাজার মানুষ ইরাকে প্রবেশ করেছে। জাতিসংঘ বলেছে, কেন এমন ঘটনা ঘটছে তা এখনও পরিষ্কার নয়।

এতে বলা হয়, শরণার্থীবিষয়ক জাতিসংঘের হাইকমিশনার বলেছেন, ২০১১ সালের মার্চে প্রেসিডেন্ট বাশার আল আসাদের বিরুদ্ধে আন্দোলন শুরুর পর থেকে একবারে এত মানুষ সিরিয়া ছেড়ে যায়নি। এর কারণ অস্পষ্ট থাকলেও এটা সত্য, সিরিয়ায় সরকারবিরোধী ইসলামী আন্দোলনকারী ও কুর্দিদের মধ্যে সংঘাত বেড়ে গেছে। যেভাবে সিরিয়ার মানুষ সীমান্ত অতিক্রম করছে তাদের জরুরি প্রয়োজনে সাড়া দিচ্ছে দাতব্য সংস্থা সেভ দ্য চিলড্রেন। তাদের মৌলিক প্রয়োজনীয় জিনিসপত্র সরবরাহ দেয়া হচ্ছে। তাদের আশ্রয় দেয়ার জন্য যতগুলো সম্ভব জরুরি ক্যাম্প প্রতিষ্ঠার পরিকল্পনা রয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের। অনেক শরণার্থীকে নিয়ে গেছে তাদের বন্ধুবান্ধব ও পরিবারের সদস্যরা।

কিন্তু কেন হঠাৎ করে ইরাকের এ দুর্গম সীমান্তে সিরিয়ার মানুষ স্রোতের মতো ভেসে আসছে? বিবিসি বলেছে, ইরাকের চেয়ে তুরস্কের সীমান্ত বেশি কাছে সিরিয়ার এসব মানুষের। কিন্তু তার পরও তারা বেছে নিয়েছে ইরাককে। এর কারণ, নতুন কোন শরণার্থীকে আর স্বাগত জানাচ্ছে না তুরস্ক। পক্ষান্তরে ইরাকের কুর্দি নেতারা যেন সিরিয়া সঙ্কটে বড় ভূমিকা রাখার উদ্যোগ নিয়েছে।

সাংবাদিকরা বলছেন, জাতিসংঘ এজেন্সি, কুর্দি আঞ্চলিক সরকার ও বিভিন্ন বেসরকারি সংস্থা পরিস্থিতি মোকাবিলার জন্য লড়াই করছে। গতকাল জাতিসংঘের রাসায়নিক অস্ত্র পরিদর্শক সিরিয়ার রাজধানী দামেস্কে পৌঁছেন। বিলম্বে তিনি এ মিশনে সিরিয়া গেলেও তিনি সেখানে পৌঁছানোর পরই শরণার্থীদের সিরিয়া ছাড়ার ওই ঘোষণা দেয়া হয়। জাতিসংঘের পরিদর্শক দল সিরিয়ায় দু’সপ্তাহের বেশি সময় অবস্থান করবে। এ সময়ে তারা উত্তরের খান আল আসাল শহরসহ বিভিন্ন স্থান পরিদর্শন করবেন। ধারণা করা হয় ওই খান আল আসাল শহরে সিরিয়া রাসায়নিক অস্ত্র মজুদ করে রেখেছে। গতকাল এ খবর দিয়েছে বিবিসি।

 




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026