বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৭:৩৫

দূষিত পদার্থ বের করে যেভাবে লিভার হবে পরিষ্কার

দূষিত পদার্থ বের করে যেভাবে লিভার হবে পরিষ্কার

শরীর স্বাস্থ্য ডেস্ক: রাখতে লিভারের ভূমিকা অপরিসীম। কারণ এই অঙ্গটিই আমাদের শরীর থেকে সব নোংড়া বের করে দিয়ে সুস্থ্য থাকতে সাহায্য করে।

আর কোন সময় লিভার এই কাজটি করে তা জানা আছে আপনার?

লিভার রাতে শরীরে কাজ করে। তাই তো চিকিৎসক রাতে ঘুমের ব্যপারে বেশি গুরুত্ব দিয়েছেন।

বিশেষজ্ঞদের মতে, জীবনাচরণ ও খাদ্যাভ্যাসের প্রভাবে লিভারে সমস্যা দেখা দেয়। অ্যালকোহল সেবনকারী এবং স্থূল ব্যক্তিদের মধ্যে এ রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি ৭৫ শতাংশ। নারী-পুরুষ উভয়ই এতে আক্রান্ত হতে পারেন। শিশু-কিশোররাও এ থেকে মুক্ত নয়।

তাই শরীরের দূষিত পদার্থ বের করতে অঙ্গে পর্যাপ্ত পানি মজুত থাকার দরকার। শরীর সুস্থ রাখতে প্রয়োজন মতো পানি তো খাবেনই, সেই সঙ্গে লিভারকে ডিটক্সিফাই করে ভালো রাখতে বিশেষ কতগুলি পানীয় খাওয়ারও প্রয়োজন আছে।

কারণ পানীয় লিভারকে দূষণমুক্ত করে। ফলে সার্বিকভাবে শরীর ভালো থাকে। সেই সঙ্গে হজম ক্ষমতা বাড়ে এবং ওজন কমার প্রক্রিয়াও দ্রুত হয়।

লিভার শরীরকে দূষণমুক্ত করে, কিন্তু এটাকে দেখার জন্য কেউ নেই। তাই তো এই অঙ্গটিকে সচল ও সুস্থ রাখতে আমাদের একটু বেশি সচেতন হওয়া উচিত।

আর সেই কারণই কিছু পানীয়র ওপর আমাদের ভরসা রাখতে হবে যা লিভারকে সুস্থ রাখতে দারুন কাজ করে। আসুন সেই পানীয়র নামগুলো জেনে নিই:

ক্যামোমিল চা: এই চায়ে প্রচুর পরিমাণে সেসকুইটারপেন ল্যাকটোন নামে এর ধরনের উপাদান আছে, যা লিভার পরিষ্কার রাখতে সাহায্য করে।

লেবু-পানি: লেবুপানিতে নিউট্রিয়েন্টস থাকে। তাই এই পানীয় যদি রোজ রাতে শোয়ার আগে খাওয়া যায় তাহলে লিভার পরিষ্কার থাকে।

লোটাস-চা: স্ট্রেস এবং অ্যাংজাইটি কমানোর পাশাপাশি লিভারকে ভালো রাখতে দারুন কাজ করে লোটাস-চা




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026