শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ১১:১৩

হোয়াইট হাউসের মেমোতে ব্রিটিশ প্রধানমন্ত্রীর নামের বানান ভুল

হোয়াইট হাউসের মেমোতে ব্রিটিশ প্রধানমন্ত্রীর নামের বানান ভুল

শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে’র নামের বানান নিয়ে বিপত্তি। বেশ কয়েকদিন আগে থেকেই মার্কিন যুক্তরাষ্ট্র সফরের সব ঠিকঠাক, বৈঠক করবেন নতুন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে।

সেইমতে হোয়াইট হাউসের তরফেও প্রেস বিবৃতিতে দুই রাষ্ট্রপ্রধানের বৈঠকসূচি প্রকাশ করা হয়েছিল।

কিন্তু তাতে প্রথমবার ব্রিটেনের প্রধানমন্ত্রীর নামের ইংলিশ বানানে Theresa-এর পরিবর্তে Teresa ছাপা হয়। আর এতেই ঘটে গেল যতসব বিপত্তি। মুহূর্তেই রটে গেল মার্কিন পর্নস্টারের টেরেসার সঙ্গে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বৈঠকের খবর।

শুধু একটা ‘এইচ’ বাদ হওয়ার জেরেই ব্রিটেনের প্রধানমন্ত্রীর পরিবর্তে সোজা এক পর্নস্টারের সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বৈঠকের তোড়জোড় চলল।

যা নিয়ে ট্রাম্প প্রশাসনের সমালোচনায় সরব হয়ে উঠে ট্রাম্পবিরোধীরা। কারণ, টেরেসা মে (Teresa) আসলে এক মার্কিন অভিনেত্রী ও পর্নস্টারের নাম। বিষয়টি আরো অস্বস্তির হয়ে দাঁড়ায় যখন, একই ভুল দুবার হয়।

দ্বিতীয়বারও ব্রিটিশ প্রধানমন্ত্রীর নামের বানান ভুল ছাপা হয়। এরপর মার্কিন ভাইস প্রেসিডেন্টের অফিসের পক্ষে ভুলটি নজরে আনার পর তা পরিবর্তন করা হয়।

উল্লেখ্য, থেরেসা মে ব্রিটেনের প্রধানমন্ত্রী হওয়ার পর ট্যুইটারে ট্রেন্ডিং হয়ে গিয়েছিলেন পর্নস্টার টেরেসা।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026