শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ১১:১২

সম্পর্কে ফের উত্তেজনা: ইরানের ওপর নতুন করে অবরোধ প্রক্রিয়া শুরু করেছে ট্রাম্প প্রশাসন

সম্পর্কে ফের উত্তেজনা: ইরানের ওপর নতুন করে অবরোধ প্রক্রিয়া শুরু করেছে ট্রাম্প প্রশাসন

শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: ইরানের সঙ্গে দীর্ঘ শীতলতার অবসান ঘটিয়ে সম্পর্ক প্রায় স্বাভাবিক করে এনেছিলেন সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা।

কিন্তু সম্প্রতি ইরানের ক্ষেপণাস্ত্র পরীক্ষার খবরে আবার দুই পক্ষে উত্তেজনা দেখা দিয়েছে। সূত্রের খবর ইরানের ওপর নতুন করে অবরোধ আরোপের প্রক্রিয়া শুরু করেছে ট্রাম্প প্রশাসন।

ট্রাম্পের জাতীয় নিরাপত্তা পরামর্শক মিশেল ফ্লিন গত বুধবার ইরানের ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষার নিন্দা জানান। বলেন, এটি একটি উস্কানিমূলক ব্যবস্থা এবং তা জাতিসংঘ নিরাপত্তা কাউন্সিলের প্রস্তাবের বিপরীত।

তিনি আরো জানান, ইরানের সাম্প্রতিক কার্যক্রমের ওপর সরকারিভাবে নজরদারি করছে যুক্তরাষ্ট্র।

তবে জাতিসংঘের সিদ্ধান্ত অমান্য করার অভিযোগ অস্বীকার করেছে ইরান। তেহরানে ইরানি নিরাপত্তা পরামর্শক আলি আকবর বেলায়াতি যুক্তরাষ্ট্রের অভিযোগকে ভিত্তিহীন মিথ্যাচার বলেছেন। তিনি বলেন, ট্রাম্পের উগ্রবাদী আচরণ নিয়ে যুক্তরাষ্ট্রবাসী নিজেই সন্তুষ্ট নন।

বেলায়েতি বলেন, ইরান যে ক্ষেপণাস্ত্রের পরীক্ষা করেছেন সেটি তার দেশের সুরক্ষার জন্য আর এ জন্য তাদেরকে বাইরের কোনো দেশের কাছ থেকে অনুমতি নেয়ার প্রয়োজন নেই।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026