শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ১১:১৩

ইহুদী বসতিস্থাপন: ট্রাম্প প্রশাসনের সুর বদল

ইহুদী বসতিস্থাপন: ট্রাম্প প্রশাসনের সুর বদল

শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: দখলকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে নতুন করে ইসরাইলি বসতিস্থাপন তৎপরতা শান্তি প্রক্রিয়াকে বাধাগ্রস্থ করতে পারে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন বৃহস্পতিবার এ সতর্কতা উচ্চারণ করেছে।

ইসরাইলের প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহুর কট্টর সমর্থক এই প্রশাসনের এটি সম্পূর্ণ নতুন অবস্থান। অবশ্য ইহুদী বসতিস্থাপন নিয়ে সতর্কতা উচ্চারণ করা হলেও, এ নিয়ে আনুষ্ঠানিক কোন অবস্থান হোয়াইট হাউজ এখনও নেয়নি। এ মাসের শেষের দিকে নেতানিয়াহুর সঙ্গে ট্রাম্পের সাক্ষাতের পর এ নিয়ে আনুষ্ঠানিক অবস্থান প্রকাশ করবে যুক্তরাষ্ট্র। এ খবর দিয়েছে সিএনএন।

এক বিবৃতিতে হোয়াইট হাউজের প্রেস সেক্রেটারি শন স্পাইসার বলেন, ‘আমরা বিশ্বাস করি না যে, ওই বসতির অস্তিত্ব শান্তির পথে অন্তরায়। কিন্তু নতুন করে বসতি স্থাপন করা বা বিদ্যমান বসতির সম্প্রসারণ ওই উদ্দেশ্য পূরণে সহায়ক না-ও হতে পারে।

তিনি আরও বলেন, বসতিস্থাপন নিয়ে ট্রাম্প প্রশাসন এখনও আনুষ্ঠানিক কোন অবস্থান নেয়নি। এ নিয়ে আলাপচারিতার দিকে মুখিয়ে আছে প্রশাসন। এর মধ্যে অন্তর্ভ’ক্ত রয়েছে প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সঙ্গে প্রেসিডেন্ট ট্রাম্পের বৈঠক।

এর আগে পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, নতুন পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সঙ্গে কথা বলেছেন। এক বিবৃতিতে বলা হয়, ফোনালাপে গুরুত্বপূর্ণ মিত্র ও আংশীদারদের প্রতি আমেরিকার অবিচল অঙ্গীকারের ওপর গুরুত্বারোপ করেন টিলারসন। পাশাপাশি, আমেরিকান জনগণের নিরাপত্তা ও স্বার্থ সুরক্ষায় কাজ করে যাবে আমেরিকা। টিলারসন জার্মানি, মেক্সিকো ও কানাডার পররাষ্ট্র মন্ত্রীত্রয়ের সঙ্গেও কথা বলেন।

তবে বসতিস্থাপন নিয়ে হোয়াইট হাউজে বিবৃতির আগে নাকি পরে টিলারসন নেতানিয়াহুর সঙ্গে আলোচনা করেছেন, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা যায়নি। ১৫ই ফেব্রুয়ারি আমেরিকা যাওয়ার কথা নেতানিয়াহুর। ট্রাম্পের শপথ গ্রহণের পর নতুন করে বসতিস্থাপন সম্প্রসারণের বড় একটি প্রকল্পের কথা ঘোষণা করেন নেতানিয়াহু।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026