শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ১১:৪৩

সামনের সপ্তাহেই ট্রাম্পের নতুন নির্বাহী আদেশ

সামনের সপ্তাহেই ট্রাম্পের নতুন নির্বাহী আদেশ

শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: আসছে সপ্তাহেই নতুন করে অভিবাসন বিষয়ক সংশোধিত নির্বাহী আদেশে স্বাক্ষর করতে পারেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প।

প্রেসিডেন্ট বলেছেন, ওই আদেশ জনগণকে সুরক্ষিত রাখবে। আবার আদালতের বাধায়ও পড়বে না।

বিভিন্ন সূত্রের বরাতে মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন বলেছে, নতুন এই নির্বাহী আদেশে একটি পয়েন্ট নির্দিষ্ট করা থাকবে, যেটি নিয়ে পূর্বে দ্বিধা তৈরি হয়েছিল। নতুন এ নির্বাহী আদেশে গ্রিন কার্ডধারীরা আক্রান্ত হবেন না।

এ সপ্তাহান্তে মিউনিখ সিকিউরিটি কনফারেন্সে হোমল্যান্ড সিকিউরিটি মন্ত্রী জন কেলি বলেছেন, প্রেসিডেন্ট প্রথম নির্বাহী আদেশের আরও কড়া ও কার্যকর সংস্করণ প্রনয়ণের চিন্তা করছেন।

পূর্বের নির্বাহী আদেশটি তাড়াহুড়ো করে কার্যকর করা হয়েছে, এ বিষয়টি স্বীকার করে তিনি বলেন, নতুন নির্বাহী আদেশ কার্যকর হওয়ার আগে এর কিছু অংশ ধীরে ধীরে বাস্তবায়ন করা হবে।

নতুন নির্বাহী আদেশে নবম ফেডারেল আপিল কোর্টের উদ্বেগের বিষয়গুলোও নজর দেওয়া হবে। এই আপিল কোর্টই পূর্বের আদেশটি ব্লক করেছিল।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026