শীর্ষবিন্দু নিউজ: সিলেট নগরীর দক্ষিণ সুরমা থানার রেলওয়ে স্টেশন এলাকা থেকে সোমবার রাতে বিভিন্ন প্রকারের মাদক উদ্ধার করেছে র্যাব। মঙ্গলবার দুপুরে র্যাব-৯ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব জানায়, সোমবার রাত ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে রেলওয়ে স্টেশন এলাকার যমুনা সুপার মার্কেটের বিপরীতের পাকা রাস্তা থেকে মাদকদ্রব্য উদ্ধার করে। উদ্ধারকৃত মাদকদ্রব্যের মধ্যে ৪৩ বোতল অফিসার্স চয়েস, ৯ বোতল ডাইরেক্টর স্পেশাল হুইস্কি, ৭ বোতল ব্যাগপাইপার হুইস্কি ও ৩৪ বোতল অন্য বিদেশি মদ রয়েছে। তবে এসময় সেখান থেকে কাউকে আটক করা যায়নি। উদ্ধারকৃত মাদকদ্রব্যে র্যাব-৯ সিলেটের হেফাজতে রয়েছে। এ বিষয়ে সিলেট মেট্রোপলিটন পুলিশের দক্ষিণ সুরমা থানায় জিডি করা হয়েছে।
Leave a Reply