শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ১১:৪৮

ওবামা যুগের ৪৬ অ্যাটর্নিকে পদত্যাগ করতে বললেন জেফ সেশন্স

ওবামা যুগের ৪৬ অ্যাটর্নিকে পদত্যাগ করতে বললেন জেফ সেশন্স

শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: যুক্তরাষ্ট্রের অ্যাটর্নি জেনারেল জেফ সেশন্স হুট করেই ৪৬ জন ফেডারেল কৌশুলিকে পদত্যাগ করতে বলেছেন। শুক্রবার এমন অনুরোধ জানিয়েছেন তিনি।

বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়, মার্কিন অ্যাটর্নিরা রাজনৈতিকভাবে নিয়োগপ্রাপ্ত। নতুন প্রশাসনের তরফে এমন অনুরোধ নিয়মিত প্রক্রিয় হলেও এ দফায় বিষয়টি বেশ বিস্ময়ের সৃষ্টি করেছে।

কেননা, সব প্রশাসন একবারে সকল অ্যাটর্নিকে পাল্টায় না। ট্রাম্প প্রশাসন তেমন নজিরই স্থাপন করলো। পদত্যাগ করতে বলা অ্যাটর্নিদের মধ্যে ম্যানহ্যাটনের প্রিত ভারারাও রয়েছেন যাকে নভেম্বর মাসে তৎকালীন প্রেসিডেন্ট ইলেক্ট ট্রাম্প থেকে যেতে বলেছিলেন। বিচার মন্ত্রণালয়ের একজন মুখপাত্র পদত্যাগ অনুরোধের তালিকায় ভারার’র থাকার কথা নিশ্চিত করেছেন।

উল্লেখ্য, তার কার্যালয় অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু দায়িত্ব পালন করে থাকে। এর মধ্যে রয়েছে ফৌজদারি মামলাগুলো ফেডারেল বিচারিক ব্যবস্থার মধ্য দিয়ে প্রক্রিয়ার বিষয়গুলো।

৩০শে নভেম্বর ট্রাম্প টাওয়ারে ট্রাম্পের সঙ্গে সাক্ষাত করেছিলেন প্রিত ভারারা। সাক্ষাতের পর ভারারা গণমাধ্যমকে বলেছিলেন, বৈঠকটি ছিল হৃদ্যতাপূর্ণ আর তার দায়িত্ব পালন চালিয়ে যাওয়া প্রসঙ্গে সম্মত হয়েছিলেন ট্রাম্প।

বিষয়টি নিয়ে অবগত এক সূত্র জানিয়েছে, শুক্রবার পদত্যাগের অনুরোধ জানিয়ে যে ব্যক্তি ভারারার সঙ্গে যোগাযোগ করেছিলেন তিনি ট্রাম্পের আগের সিদ্ধান্ত জানেন কি না তা নিয়ে অনিশ্চিত ছিলেন ভারারা।

অবশ্য সব পদ্যাগগুলো চুড়ান্তভাবে গৃহীত হবে কি না তা এ রিপোর্ট লেখা পর্যন্ত নিশ্চিত হওয় যায় নি। বিচার মন্ত্রণালয়ের এক মুখপাত্র শুক্রবার জানিয়েছে ট্রাম্প ভারপ্রাপ্ত ডেপুটি অ্যাটর্নি জেনারেল ডানা বোয়েন্টে’কে ফোন করে তার পদত্যাগ গ্রহণ না করার কথা জানিয়েছেন।

শুক্রবার বিচার মন্ত্রণালয় আরও জানিয়েছে, নতুন ইউএস অ্যাটর্নিরা নিশ্চিত হওয়ার আগ পর্যন্ত অ্যাটর্নির কার্যালয়গুলোতে দায়িত্বরত অ্যাটর্নিরা তাদের কাজ চালিয়ে যাবেন।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026