শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: আমেরিকা। নিউইয়র্ক। ফিলাডেলফিয়া। রোজভেল্ট ইন হোটেল। ১৪ বছরের কিশোরী। ১০০০ পুরুষের কাছে ধর্ষণ। বিচার চেয়ে আদালতের দ্বারস্থ নির্যাতিতা।
খ
বরে আসার জন্য ফাইভ ডবলু আর ওয়ান এইচ এর শর্ত মেনেই শিরোনাম কুরিয়েছে বছর ১৪-এর নির্যাতিতা! ১০০০ পুরুষের কাছে নিজের শরীরকে ভোগের প্রসাদ করে তুলতে বাধ্য হয়েছেন।
কখনও তাঁর বয়সের তিনগুণ বড় সাদা চুলের নরখাদক তাঁর শরীরকে চিবিয়ে চিবিয়ে আস্বাদন করেছে!
কখনও তাঁর শরীর বিক্রি হয়েছে ৩০ মিনিটের জন্য। যে, যখন খুশি, যেভাবে খুশি, উল্টে পাল্টে শরীর লুটেছে। টানা দুবছর চলছে এমনটাই। অবশেষে নিজের ওপর হওয়া এই নারকীয় নির্যাতনের বিরুদ্ধে মুখ খুললেন নির্যাতিতা।
বিচার চেয়ে আদালতের দ্বারস্থ ১৪ বছরের কিশোরী। যে হোটেলে তাঁকে এই অমানবিক অত্যাচারের শিকার হতে হয়েছে, সেই হোটেল মালিক এবং ম্যানেজারের বিরুদ্ধে মামলা দায়ের করেছে নির্যাতিতার আইনজীবী।
নির্যাতিতার দাবি শিশুপাচার চক্রের ফাঁদে পড়েই বলি হয়েছে তাঁর শৈশব। তাঁর ওপর হওয়া অকথ্য অত্যাচারের বিনিময়ে হোটেল থেকে তাঁকে পারিশ্রমিক হিসেবে দেওয়া হত ৫০ মার্কিন ডলার।
টানা ২ বছর নির্যাতনের শিকার হওয়া নির্যাতিতার আরও দাবি, ১০০০ পুরুষের কাছে ধর্ষণের পর আমাকে যৌন দাসীতে পরিণত করা হয়েছে। তবে এই সমস্ত অভিযোগ অস্বীকার করেছে রোজভেল্ট ইনের ম্যানেজার ওয়াই পাটেল।