সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৯:৫৩

জাপানে বরফ ধসে বহু প্রাণহানির আশঙ্কা

জাপানে বরফ ধসে বহু প্রাণহানির আশঙ্কা

শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: জাপানের উত্তরাঞ্চলের একটি স্কি রিসোর্টে বরফ ধসে বহু প্রাণহানির আশঙ্কা করা হচ্ছে। সেখানে বেশ কিছু স্কুলের শিক্ষার্থী এবং শিক্ষক রয়েছে বলে জানা গেছে।

বিবিসির খবরে বলা হয়, শিক্ষক ও শিক্ষার্থীসহ মোট ৭০ জন সেই সময়ে টোকিও-র উত্তরাঞ্চলের ওই স্কি রিসোর্টে ছিল। এরা সবাই পর্বত আরোহণের প্রশিক্ষণ নিতে গিয়েছিল।

জরুরি উদ্ধারকারী দলের কর্মকর্তারা জানান, বেশিরভাগ মানুষই এখনো নিখোঁজ রয়েছেন।

জাপানের স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, টোকিও-র নাসু ওনসেন ফ্যামিলি স্কি রিসোর্টে বরফ ধসের সময়ে কমপক্ষে ৬৬ জন শিক্ষক ও শিক্ষার্থী ছিলেন।

ছয়জন আহত শিক্ষার্থী চিকিৎসায় কোনো সাড়া দিচ্ছে না। এছাড়া কমপক্ষে দুইজন শিক্ষার্থী ও একজন শিক্ষক আহত হয়েছেন। বরফের নিচে কেউ চাপা পড়ে রয়েছেন কিনা উদ্ধারে অভিযান চালাচ্ছে পুলিশ ও উদ্ধারকারী দল।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026