রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১২:১৬

যুক্তরাষ্ট্রের সত্যিকারের বন্ধু ভারত

যুক্তরাষ্ট্রের সত্যিকারের বন্ধু ভারত

শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ভারতকে সত্যিকারের বন্ধু হিসেবে বিবেচনা করে তাঁর দেশ। বিশ্বব্যাপী বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলায় ভারতকে সহযোগী হিসেবে মনে করে যুক্তরাষ্ট্র।

স্থানীয় সময় সোমবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে করা এক ফোনকলে এসব কথা বলেন ট্রাম্প। কলের বিষয়টি নিশ্চিত করে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের কার্যালয় হোয়াইট হাউসের মুখপাত্র শন স্পাইসার বলেন, সাম্প্রতিক নির্বাচনে সাফল্যের জন্য জার্মান চ্যান্সেলর মেরকেল ও ভারতের প্রধানমন্ত্রী মোদিকে অভিনন্দন জানিয়েছেন ট্রাম্প।

গত মাসে উত্তর প্রদেশ রাজ্যে বিপুল ভোটে জয়ী হয় মোদির দল ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। রাজ্যটির বিধানসভার ৪০৩টির মধ্যে ৩১২টি আসনই যায় বিজেপির দখলে। গত বছর ডিসেম্বরে অভিষেকের পর দ্বিতীয়বারের মতো মোদিকে ফোন করলেন ট্রাম্প।

এর আগে চলতি বছরের জানুয়ারিতে একটি ফোনকলে দক্ষিণ ও মধ্য এশিয়ার নিরাপত্তা বিষয়ে মোদির সঙ্গে আলোচনা করেন তিনি। সে সময় সন্ত্রাস দমনে যুক্তরাষ্ট্র ও ভারত কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবে বলে অঙ্গীকার করেন ট্রাম্প। এর আগে ব্রিটেন, জার্মানি, জাপান, চীন ও রাশিয়ার মতো ক্ষমতাধর দেশগুলোর প্রধানদের সঙ্গে ফোনে কথা বলেন ট্রাম্প।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026