বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৭:০৪

ক্ষতিপূরণ দেবে ফেইসবুক

ক্ষতিপূরণ দেবে ফেইসবুক

 

 

 

 

 

 

 

 

 

 

 

প্রযুক্তি আকাশ ডেস্ক: সোশ্যাল নেটওয়ার্কিং সাইট ফেইসবুকের বিজ্ঞাপনে স্বয়ংক্রিয়ভাবে ব্যক্তিগত তথ্য শেয়ার হওয়ায় ব্যবহারকারীদের দুই কোটি ডলার ক্ষতিপূরণের ঘোষণা দেওয়া হয়েছে। প্রযুক্তিবিষয়ক সাইট ম্যাশএবল এক প্রতিবেদনে জানিয়েছে, ছয় লাখ ১৪ হাজার ফেইসবুক ব্যবহারকারীকে এ অর্থ দেওয়া হবে বলে ফেইসবুক কর্তৃপক্ষ নিশ্চিত করেছে। ফেইসবুকের নিউজফিডে অনুমতি ছাড়া কারো নাম, ছবি, জীবনবৃত্তান্ত এসব তথ্য প্রকাশিত হলে প্রত্যেককে ১৫ ডলার করে দেওয়া হবে।

এদিকে অনুমতি ছাড়া ব্যক্তিগত তথ্য প্রকাশ করায় পাঁচজন ব্যবহারকারী ইতোমধ্যে ফেইসবুকের বিরুদ্ধে মামলা করেছেন। ফেইসবুকের এক মুখপাত্র এ সম্পর্কে ম্যাশএবলকে বলেন, “এ বিষয়টি আদালত থেকে চূড়ান্ত নিষ্পত্তি করা হয়েছে। এ নিয়ে আমরা সন্তুষ্ট।”

বিজয়ী ফেইসবুক ব্যবহারকারীদের কখন ও কীভাবে এ অর্থ দেওয়া হবে তা নিয়ে এখনও কোনো মন্তব্য করেনি ফেইসবুক। তবে ফেইসবুককে ব্যবহারকারীদের তথ্যের ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে ‘স্টেটমেন্ট অফ রাইট’ আপডেট করতে নির্দেশ দেওয়া হয়েছে।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026