বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৭:১৪

ঐশীকে কারাগারে প্রেরণ

ঐশীকে কারাগারে প্রেরণ

 

 

 

 

 

 

 

 

 

 

স্বদেশ জুড়ে নিউজ: পুলিশের বিশেষ শাখার পরিদর্শক মাহফুজুর রহমান ও তাঁর স্ত্রী স্বপ্না রহমান হত্যা মামলার আসামি তাঁদের মেয়ে ঐশী রহমানকে গাজীপুর কিশোরী উন্নয়ন কেন্দ্র থেকে কারাগারে স্থানান্তর করা হয়েছে। শনিবার সকাল ১১টার দিকে ঐশীকে আদালতের নির্দেশে কেন্দ্রীয় কারাগারে স্থানান্তরের জন্য কিশোরী উন্নয়ন কেন্দ্র থেকে বের করা হয়। সমাজ সেবা অধিদপ্তরের গাজীপুরের উপ-পরিচালক লুৎফুন্নাহার ঐশীকে কারাগারে পাঠানো হয়েছে বলে সাংবাদিকদের জানিয়েছেন।

গত ১৪ আগস্ট রাতে রাজধানী ঢাকার চামেলীবাগে ভাড়া বাসায় পুলিশের বিশেষ শাখার পরিদর্শক মাহফুজুর রহমান ও তার স্ত্রী স্বপ্না রহমান নৃশংসভাবে খুন হয়। ১৬ আগস্ট সন্ধ্যায় তাদের ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করে পুলিশ। ১৭ আগস্ট তাদের মেয়ে ঐশী পল্টন থানায় আত্মসমর্পণ করে। পাঁচ দিনের পুলিশি রিমান্ডে বাবা-মা হত্যার সঙ্গে নিজের সংশ্লিষ্টতার কথা স্বীকার করে ঐশী। মাহফুজুর রহমান ও স্বপ্না রহমান হত্যা মামলার আসামি তাদের মেয়ে ঐশী রহমান ও গৃহকর্মী সুমি ও ঐশীর বন্ধু রনি।

১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়ার পর ২৪ আগস্ট রাত ৯টায় আদালতের নির্দেশে গাজীপুরের কোনাবাড়ি কিশোরী উন্নয়ন কেন্দ্রে আনা হয়।
খুলনায় জন্ম নেয়া ঐশীর জন্মসনদ দাখিল করে মামলার তদন্ত কর্মকর্তা আবু আল খায়ের ও সমাজসেবা অধিদপ্তরের প্রবেশন কর্মকর্তা ছিদ্দিকুর রহমান বৃহস্পতিবার ঐশীকে কারাগারে পাঠানোর আবেদন জানান। একইদিন সন্ধ্যায় মহানগর হাকিম আনোয়ার সাদাত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। তবে সন্ধ্যার দিকে কাশিমপুর মহিলা কারাগারে তাকে স্থানান্তর করা হতে পারে বলে জানা গেছে।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026