বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৮:৫০

প্রেমের টানে বিয়ে: বর ৬ষ্ঠ কনে ৮ম শ্রেণীর ছাত্র-ছাত্রী

প্রেমের টানে বিয়ে: বর ৬ষ্ঠ কনে ৮ম শ্রেণীর ছাত্র-ছাত্রী

 

 

 

 

 

 

 

 

 

 

গোপালপুরে ডুবাইল ইসলামীয়া দাখিল মাদরাসার ৬ষ্ঠ শ্রেণীর ছাত্র নুর আলম (১২)-এর সঙ্গে ডুবাইল আদর্শ উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণীর ছাত্রী খাদিজা আক্তারের বিয়ে সম্পন্ন হয়েছে। প্রেমের টানে ঘর ছাড়ার পর উভয় পরিবারের সম্মতিতে এ বিয়ে হয়।

এলাকাবাসী জানায়, উপজেলার ডুবাইল গাঙ্গাপাড়া গ্রামের আবদুর রশীদের পুত্র ডুবাইল ইসলামীয়া দাখিল মাদরাসার ৬ষ্ঠ শ্রেণীর ছাত্র নুর আলমের সঙ্গে ডুবাইল পূর্বপাড়া গ্রামের আবদুস সালামের কন্যা ডুবাইল আদর্শ উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণীর ছাত্রী খাদিজা আক্তারের দেড় বছর আগে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। একই গ্রামের বাসিন্দা হওয়ায় বিভিন্ন সময়ে দেখা-সাক্ষাতের ফলে তাদের সম্পর্ক আরও গভীর হয়ে ওঠে। প্রেমের সম্পর্ক বিয়ের সম্পর্কে রূপ দিতে একে অপরের হাত ধরে গত ১৬ই আগস্ট তারা বাড়ি থেকে পালিয়ে যায়।

এ ঘটনায় মেয়ের পিতা ১৮ই আগস্ট গোপালপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। ২০ই আগস্ট উভয় পরিবারের লোকজন প্রেমিক যুগলকে মধুপুরের একটি গ্রাম থেকে উদ্ধার করে। উদ্ধারের পর ছেলে-মেয়েকে নিজ নিজ বাড়িতে নিয়ে রাখে অভিভাবকরা। এ নিয়ে এলাকার মাতব্বরদের মধ্যে চলে নানা বৈঠক। মাতব্বর ও অভিভাবকদের সঙ্গে পুলিশেরও চলতে থাকে  দেন-দরবার। পেরিয়ে যায় বেশ কয়েকটা দিন। সবশেষে উভয় পরিবারের লোকজনের সম্মতিতে বিয়ের সিদ্ধান্ত হয়।

গতকাল জুমার নামাজের পর এ বিয়ের দিন ধার্য ছিল। অনেকটা ঘটা করেই তাদের বিয়ে সম্পন্ন হয়। এ নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026