সোমবার, ১৩ জুলাই ২০২৬, ১১:২৬

পুলিশের দেয়া অস্থায়ী চাকরি ফিরিয়ে দিলেন ঝর্না বেগম

পুলিশের দেয়া অস্থায়ী চাকরি ফিরিয়ে দিলেন ঝর্না বেগম

 

 

 

 

 

 

 

 

 

 

স্বদেশ জুড়ে নিু্জ: রাজশাহী মহানগর পুলিশের দেয়া অস্থায়ী চাকরি অবশেষে ফিরিয়ে দিয়েছেন রাজশাহীর বহুল আলোচিত সাহসী নারী ঝর্ণা বেগম। গত বৃহস্পতিবার চাকরি ফিরিয়ে দিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী ও পুলিশ কর্মকর্তাদের ভূমিকায় ক্ষোভ প্রকাশ করেন তিনি।

গণমাধ্যমের কাছে ঝর্ণা জানান, রাজশাহী পুলিশ লাইনস স্কুল এন্ড কলেজের ঐ চুক্তিভিত্তিক চাকরির চেয়ে বর্তমানে রাজশাহী সিটি কর্পোরেশনের দৈনিক মজুরি ভিত্তিক চাকরিটাই ভালো বলে তিনি মন্তব্য করেন।

সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তারা বলেন, নিজেদের সাধ্য অনুযায়ী তারা সাহসী নারী ঝর্ণা বেগমের প্রতি কৃতজ্ঞতা ও সম্মান দেখিয়েছেন। জাতীয় একটি পত্রিকার তাকে নিয়ে গুরুত্বসহকারে প্রতিবেদন প্রকাশিত হলে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনারের উদ্যোগে রাজশাহী পুলিশ লাইনস স্কুল এন্ড কলেজে তিন হাজার টাকা মাসিক বেতনে চুক্তিভিত্তিক চাকরির ব্যবস্থা করা হয়। এছাড়া পুলিশ কল্যাণ ফান্ড থেকে তাকে প্রতিমাসে আরো দুই হাজার টাকা প্রদানের ব্যবস্থা করা হয়। কিন্তু চাকরিটি স্থায়ী না হওয়ায় তা ফিরিয়ে দিয়েছেন সাহসী নারী ঝর্ণা বেগম।

এ বিষয়ে রাজশাহী মহানগর পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার সরদার তমিজউদ্দিন সাংবাদিকদের বলেন, পুলিশের পক্ষ থেকে সাধ্য অনুযায়ী ঝর্ণা বেগমের প্রতি কৃতজ্ঞতা ও সম্মান দেখানো হয়েছে।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026