বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০২:২৭

বিশ্বসেরা আবেদনময়ী ক্যাটরিনা

বিশ্বসেরা আবেদনময়ী ক্যাটরিনা

বিনোদন ডেস্ক: কুড়িতেই বুড়ি- এ সংস্কার সব মেয়েদের বেলায়। তবে এ সংস্কার যে কুসংস্কার, সে প্রমাণও মিলছে হরহামেশা। যেমন, বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফের ক্ষেত্রে কোনোমতেই খাটে না কথাটা। বয়স ঊনত্রিশ চললেও এখনো সদর্পে বলিউডের রঙিন দুনিয়া দাপিয়ে বেড়াচ্ছেন ক্যাট। সৌন্দর্যের সঙ্গে মেধার মিশেলে টেক্কা দিয়ে চলেছেন সমসাময়িক বলিউডের অন্য সব অভিনেত্রীদের। অভিনয়ের বাইরেও ক্যাটের প্রভাব বেশ লক্ষণীয়। তার আরেকটি নিদর্শন দেখা গেল নতুন একটি জরিপে।

পুরুষদের ম্যাগাজিন এফএইচএম প্রতিবছর নির্বাচন করে পুরুষদের চোখে বছরের সেরা যৌন আবেদনময়ী নায়িকা। গত চার বছর ধরেই এ তালিকার শীর্ষস্থান ক্যাটরিনার। ধারাবাহিকতা বজায় রেখে ২০১৩ সালের জরিপেও উঠে এসেছে ক্যাটের নামই। ম্যাগাজিনটি ২০১৩ সালে বিশ্বব্যাপী সেরা ১০০ যৌন আবেদনময়ীর তালিকা করে। দীপিকা, প্রিয়াংকা ও ফ্রিদা পিন্টোকে হারিয়ে যৌন আবেদনময়ীর মুকুট উঠেছে ক্যাটরিনার মাথায়।

এ জয়ের মধ্য দিয়ে আরো একটি জয় পেয়ে গেছেন ক্যাটরিনা। গত কয়েক মাস ধরে রণবীর কাপুরকে কেন্দ্র করে দিপীকার সাথে চলছে মনস্তাত্ত্বিক লড়াই। তার ওপর চেন্নাই এক্সপ্রেস সিনেমার সাফল্যের মধ্য দিয়েও দিপীকা এগিয়ে গেছেন অনেকখানি। যেখানে ক্যাটরিনার সিনেমা-ই মুক্তি পায়নি।

প্রেমিক রণবীর আর বলিউডে অবস্থান নিয়ে চলা সে লড়াইয়ের ময়দানে জরিপের এই ফলাফর দিয়ে খানিকটা এগিয়ে গেলেন ক্যাটরিনা। এফএইচএম ম্যাগাজিনের সেপ্টেম্বর সংখ্যায় এ বিষয়ে বিস্তারিত জানা যাবে।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026