শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০৮:৩৮

কিয়ার স্টারমার দুর্বল চিত্তের নেতা বললেন ডোনাল্ড ট্রাম্প

কিয়ার স্টারমার দুর্বল চিত্তের নেতা বললেন ডোনাল্ড ট্রাম্প

মধ্যপ্রাচ্যে বিমানবাহী রণতরি পাঠানো নিয়ে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারকে উপহাস করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

হোয়াইট হাউসে ইস্টারের এক মধ্যাহ্নভোজে স্টারমারকে ‘দুর্বল’ হিসেবে তুলে ধরেন তিনি। এই ঘটনায় যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের সম্পর্কে নতুন করে টানাপড়েন তৈরি হয়েছে। খবর দ্য গার্ডিয়ানের।

ফাঁস হওয়া একটি ভিডিওতে দেখা যায়, ট্রাম্প বলছেন, তিনি স্টারমারের কাছে যুক্তরাজ্যের দুটি ‘পুরোনো ও ভাঙাচোরা’ বিমানবাহী রণতরি চেয়েছিলেন। জবাবে স্টারমার নাকি বলেছিলেন, এ বিষয়ে তাকে দলের সঙ্গে আলোচনা করতে হবে।

ট্রাম্প তখন বলেন, আপনি প্রধানমন্ত্রী, আপনার তো কারও অনুমতির দরকার নেই। এরপর ট্রাম্প আক্ষেপ করে বলেন, যুক্তরাজ্যের সবচেয়ে ভালো মিত্র হওয়ার কথা থাকলেও তারা তা হতে পারেনি। তবে যুক্তরাজ্যের সরকারি সূত্রগুলো বলছে, ট্রাম্প কখনোই তাদের কাছে রণতরি চাননি।

ওই অনুষ্ঠানে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন ও তার স্ত্রীকে নিয়েও আপত্তিকর মন্তব্য করেন ট্রাম্প। মূলত, ইরান যুদ্ধে মার্কিন হামলায় ব্রিটিশ সামরিক ঘাঁটি ব্যবহার করতে না দেওয়াকে কেন্দ্র করেই যুক্তরাজ্যের ওপর ট্রাম্প ক্ষুব্ধ বলে ধারণা করা হচ্ছে।

ট্রাম্পের এই কটাক্ষের সরাসরি কোনো জবাব দেননি স্টারমার।

তবে এর আগে ট্রাম্পের আপত্তিকর মন্তব্যের বিষয়ে ব্রিটিশ প্রধানমন্ত্রী বলেছিলেন, বাইরে থেকে যতই চাপ আসুক না কেন, আমি শুধু যুক্তরাজ্যের জাতীয় স্বার্থকেই অগ্রাধিকার দেব। এটা নিয়ে আমার কোনো আক্ষেপ নেই এবং এই অবস্থান থেকে আমি একটুও সরব না।

তিনি আরও বলেন, এসব মন্তব্য মূলত তার ওপর চাপ সৃষ্টির জন্যই করা হচ্ছে, তবে তিনি তার সিদ্ধান্তে অটল থাকবেন।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026