শীর্ষবিন্দু নিউজ: আর মাত্র পাচঁ দিন বাকী ব্রিটেনের সাধারণ নির্বাচনের। এরই মধ্যে এর জরীপে লন্ডনবাসীদের কাছে জনপ্রিয় হয়ে উঠেছেন লেবার পার্টির নেতা জেরমি করবিন।
উগভের নতুন একটি জনমত জরিপের এক তথ্য উল্লেখ্য করে বৃহস্পতিবার ইভনিং স্ট্যান্ডার্সের এক প্রতিবেদনে বলা হয়, জেরমি করবিনকে দেশের প্রধানমন্ত্রী হিসেবে দেখতে আগ্রহী বেশিরভাগ লন্ডনে বাসিন্দারা। কনজারভেটিভদের পক্ষে ৪২ ভাগ আর লেবারদের পক্ষে ৩৯ ভাগ ভোটার সমর্থন জানিয়েছেন।
এদিকে দ্য টাইমস অন্য মত দিয়েছে। টাইমস মনে করে এবারের ব্রিটিশ নির্বাচন হবে দোদুল্যমান। একক সংখ্যাঘরিষ্ঠতা পাবে কোনো দল এমন মতামত দিয়েছে। এর আগে ইউগভের জরিপে দেখা যায় ব্রিটেনের তরুণ ভোটারদের মধ্যে জনপ্রিয়তায় করবিন এগিয়ে রয়েছেন। তবে সর্বশেষ বৃহস্পতিবারের ন্যাশনাল জরিপে কনজারভেটিভরা ৩ ভাগ এগিয়ে আছেন লেবার পার্টির চেয়ে।
ইউগভের এ জরিপে দেখা যায়, করবিন জনপ্রিয়তার দিক দিয়ে থেরেসা মেকে ছাপিয়ে গেছেন। দেশের অন্য শহরের মতো লন্ডনেও করবিন ফেভারিট বলে জরিপে বলা হয়।
জরিপে আরো দেখা যায়, লন্ডনে দলীয়ভাবে কনজারভেটিভদের চেয়ে ১৭ ভাগ এগিয়ে আছেন লেবার পার্টির জনপ্রিয়তা। আর প্রার্থী হিসেবে থেরেসা মে’র চেয়ে এগিয়ে আছেন করবিন। লন্ডনের ৩৭ ভাগ মানুষ মনে করেন করবিন আর ৩৪ ভাগ মানুষ মনে করেন মে ব্রিটেনের প্রধানমন্ত্রী হিসেবে শ্রেষ্ঠ।