সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৮:৫৬

কল্পনাকে বাস্তবে নামিয়ে আনতে দক্ষ জাপান: নমুনা ভাসমান ক্যাপসুল হোটেল

কল্পনাকে বাস্তবে নামিয়ে আনতে দক্ষ জাপান: নমুনা ভাসমান ক্যাপসুল হোটেল

শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ: হোটেল বানাতে জাপান যেন কল্পনাকে বাস্তবে নামিয়ে আনতে দক্ষ। এখানেও এর একটি নমুনা দেখুন। বর্তুলাকার ক্যাপসুল হোটেল বানিয়েছে জাপান। এটা পানিতে দিব্যি ভাসতে থাকে। ইন্টারনেটে এটাকে দেখে অবাক হয়েছেন সবাই।

ভাসমান ক্যাপসুল হোটেলের নাম মিজুকামি হোটেল। নেদারল্যান্ডস নিয়ে নাগাসাকিতে বানানো থিম পার্ক হুইস টেন বোস থেকে অনুপ্রাণিত হয়ে এই হোটেল বানানো হয়েছে। ক্যাপসুল বলে যে এটাকে ছোট করবেন তা কিন্তু নয়। এতে আছে বিছানা, টয়লেট আর গোসলের ব্যবস্থা। অন্যান্য হোটেলের মতোই কিন্তু এতে কক্ষের ব্যবস্থা রয়েছে। ৩৬-৩৮ বর্গমিটারের মধ্যে ৪ জন মানুষ থাকতে পারবেন।

হুইস টেন বোস এর প্রেসিডেন্ট হিদেও সোয়াদা জানান, সম্প্রতি এই কম্পানি কাছের একটি দ্বীপ কিনেছে। হোটেল পানিতে ভাসতে ভাসতে ধীরে ধীরে ওই দ্বীপের দিকে এগিয়ে যেতে থাকবে।

জাপানি সংবাদমাধ্যম মাতোমি নিউজ জানায়, ক্যাপসুলে উঠলে ভাসতে ভাসতে উত্তর কোরিয়া চলে যাবেন বলে মনে হবে। তবে ভয় পাবেন না। এক রাত থাকতে ২৬০ থেকে ৩৫০ ডলার গুনতে হবে। তবে এই হোটেল যাত্রায় টাইটানিক দেখতে মানা করা হয়েছে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026