রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১২:৫০

কোমির কাছ থেকে আনুগত্য চেয়েছিলেন ট্রাম্প

কোমির কাছ থেকে আনুগত্য চেয়েছিলেন ট্রাম্প

শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: সাবেক এফবিআই প্রধান জেমস কোমি বৃহস্পতিবার মার্কিন কংগ্রেসের এক শুনানিতে বলবেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার আনুগত্য চেয়েছিলেন।

এছাড়াও তিনি সাক্ষ্য দেবেন যে প্রেসিডেন্ট তাকে সাবেক জাতীয় উপদেষ্টা মাইক ফ্লিনের তদন্ত বন্ধ করার জন্য বলেছিলেন।

সূচনা বক্তব্যে তিনি জানাবেন, মি. ট্রাম্প রাশিয়া বিষয়ে তদন্তকে তার মাথার ওপর ‘একটি মেঘ’ হিসেবে বর্ণনা করেন।

মি. কোমি বলেন, তিনি তিনবার মি. ট্রাম্পকে বলেছেন যে, তাকে তদন্ত করা হচ্ছে না। প্রেসিডেন্টও সেই একই দাবি করেছেন।

এসব বক্তব্যের বিষয়ে মি. ট্রাম্পের আইনজীবী মার্ক কাসোয়িটজ বলেন, প্রেসিডেন্টের বিরুদ্ধে তদন্ত না থাকার বিষয়ে মি. কোমি যে নিশ্চয়তা দিয়েছেন তাতে মি. ট্রাম্প ‘খুশি’।

প্রেসিডেন্ট নিজেকে সম্পূর্ণ সন্দেহমুক্ত মনে করছেন, বলেন তার আইনজীবী।

এর আগে জাতীয় নিরাপত্তা সংস্থার প্রধান এবং জাতীয় গোয়েন্দা সংস্থার পরিচালক সিনেটের এক শুনানিতে বলেছেন, কোনো অবৈধ কাজের জন্য হোয়াইট হাউজ তাদের কোনো চাপ দেয়নি।

তবে বৃহস্পতিবার সিনেট কমিটির শুনানিতে মি. কোমি ব্যাখ্যা করবেন যে, কীভাবে মি. ট্রাম্প তাকে অস্বস্তিকর পরিস্থিতির মধ্যে ফেলেছিলেন। শেষপর্যন্ত গত ৯ই মে তাকে বরখাস্ত করা হয়।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026