সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৭:৩৩

ইফতারে স্বাস্থ্যকর ভেজিটেবল গার্ডেন সালাদ

ইফতারে স্বাস্থ্যকর ভেজিটেবল গার্ডেন সালাদ

শরীর স্বাস্থ্য ডেস্ক: রোজার মাস সংযমের মাস। এ মাসে খাওয়া থেকে শুরু করে জীবনযাত্রা সবই হতে হবে নিয়ম মতো। আর তাই সারাদিন রোজা রাখার পর ইফতারিও হতে হবে স্বাস্থ্যকর।

তাহলে জেনে নিন এমনিই একটি স্বাস্থ্যকর খাবারের রেসিপি।

উপকরণ: বরবটি সিদ্ধ আধা কাপ, গাজর স্লাইস আধা কাপ, টমেটো স্লাইস আধা কাপ, শসা স্লাইস আধা কাপ, আলু সিদ্ধ স্লাইস আধা কাপ, ক্যাপসিকাম স্লাইস আধা কাপ, পুদিনা কুচি ১ টেবিল চামচ, ধনেপাতা কুচি ২ টেবিল চামচ, লেটুস কুচি ২ টেবিল চামচ, চিকেন সিদ্ধ আধা কাপ, লবণ স্বাদ মতো, লেবুর রস ১ টেবিল চামচ, চিনি ১ চা চামচ, টমেটো সস ২ টেবিল চামচ, সরিষার তেল ৪ টেবিল চামচ, গোলমরিচ গুঁড়া আধা চা চামচ, মরিচ কুচি ২ টি।

প্রণালি: প্রথমে পরিমাণ মতো সব প্রকারের সবজি ড্রেসিং করে নিতে হবে।

এরপর একটি পাত্রে তেল, লবণ, চিনি, সস, ধনেপাতা, পুদিনাপাতা, লেটুস কুচি, চিকেন সিদ্ধ ও লেবুর রসসহ সব উপকরণ একে একে পরিমাণ মতো দিয়ে ভালো করে মিক্সড করতে হবে। বেশ হয়ে গেলো মজাদার ভেজিটেবল গার্ডেন সালাদ।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026