সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০২:৩৩

ইভানকা ট্রাম্প-মারকো রুবিও’র আলিঙ্গনের ছবি ভাইরাল: আলোচনা-সমালোচনা

ইভানকা ট্রাম্প-মারকো রুবিও’র আলিঙ্গনের ছবি ভাইরাল: আলোচনা-সমালোচনা

শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কন্যা ইভানকা ট্রাম্পকে আলিঙ্গন করার খায়েস জন্মেছিল ফ্লোরিডার সিনেটর মারকো রুবিওর। তিনি তাকে দু’হাতে জাপটে ধরেও ফেলেছিলেন প্রায়। কিন্তু ব্যর্থ হয়েছেন।

কারণ, ইভানকা তার আহ্বানে সাড়া দেন নি। তিনি তখন ছিলেন শক্ত হয়ে দাঁড়িয়ে। এমন ছবি প্রকাশ হওয়ার পর তা ভাইরাল হয়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে তা নিয়ে হইচই। কেউ কেউ মস্করা করছেন। কেউবা তীর্যক বাক্য ছুড়ে মারছেন। চলছে সরস আলোচনা। বিষয়টি নিয়ে এখন তদন্ত করছে সিনেট ইন্টেলিজেন্স কমিটি। এ খবর দিয়েছে লন্ডনের অনলাইন দ্য গার্ডিয়ান।

এতে বলা হয়েছে, বুধবার পারিবারিক ছুটি কাটাচ্ছিলেন ইভানকা। কিন্তু তাকে নিয়ে মারকো রুবিও যা করেছেন তাতে সরকারি পর্যায়ের বিভিন্ন মিটিং, রাজনীতি থেকে জনগণের দৃষ্টি কেড়েছেন তিনি।

কিন্তু এ বিষয়ে মারকো রুবিও প্রেস টিমের কাছ থেকে উল্লেখযোগ্য কোনো মন্তব্য পাওয়া যায় নি। এ নিয়ে টুইটারে কমপক্ষে ৯টি টুইট করা হয়েছে। তা দেখে মারকো রুবিও এবং ইভানকা ট্রাম্পও তাচ্ছিল্যের হাসি হেসেছেন। রুবিও এই আলিঙ্গনের বিষয়টি যেহেতু সিনেট ইন্টেলিজেন্স কমিটি তদন্ত করছে তাই তারা দু’জনেই এ নিয়ে টুইটারে ক্ষোভ ঝেরেছেন।

উল্লেখ্য, প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের রাশিয়া কানেকশন নিয়ে তদন্তে এ মাসেই ইভানকার স্বামী জারেড কুশনারের সঙ্গে সাক্ষাত করার কথা রয়েছে ওই কমিটির।

কিন্তু রাশিয়া কেলেঙ্কারির বিষয়টি মন থেকে দূরে সরিয়ে রেখেছেন মারকো রুবিও এবং ইভানকা ট্রাম্প। তারা ব্যর্থ ওই আলিঙ্গন নিয়ে টুইট করেছেন। সেগুলো সরকারি পর্যায়ের অনেক বৈঠক, আলোচনাকে ছাপিয়ে গেছে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026