মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:১০

চীনা নাগরিকদের নিরাপত্তায় ১৫০০০পাকিস্তানি সেনা

চীনা নাগরিকদের নিরাপত্তায় ১৫০০০পাকিস্তানি সেনা

শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: পাকিস্তানে কর্মরত চীনা নাগরিকদের নিরাপত্তার কথা মাথায় রেখে ১৫০০০ সেনা মোতায়েন করল পাকিস্তান। সম্প্রতি, চীনা দম্পতিকে অপহরণ করে খুনের ঘটনায় ক্ষোভ প্রকাশ করে চীন। আর তারপরই নড়েচড়ে বসেছে পাক সরকার।

ইসলামাবাদে চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং লি-কে পাক প্রেসিডেন্ট মামনুন হুসেন আশ্বাস দিয়ে বলেন যে চীনা নাগরিকদের নিরাপত্তা পাকিস্তানের কাছে সবথেকে গুরুত্বপূর্ণ। কিছুদিন আগে বেলুচিস্তানে খুন হন দুই চীনা নাগরিক। এর জন্য পাকিস্তানের উপরে স্বাভাবিকভাবেই ক্ষুব্ধ চীন।

এরপরই ভিসা নিয়ে নতুন নিয়ম চালু করার চিন্তা-ভাবনা শুরু করে ইসলামাবাদ। বিশেষত বিজনেস ও ওয়ার্ক ভিসার ক্ষেত্রে কিছু নয়া নিয়ম চালু করে পাকিস্তান। যেমন, এবার থেকে চীনা নাগরিকদের পাকিস্তানে ব্যবসা করতে গেলে চেম্বার অফ কমার্সের অনুমোদন নিয়ে আসতে হবে। সংশ্লিষ্ট দফতর থেকে চিঠিও আনতে হবে বলে জানা গিয়েছে।

পাক সংবাদমাধ্যম ডন-এ এই এই খবর প্রকাশিত হয়েছে। এদিকে যারা ইতোমধ্যেই পাকিস্তানে রয়েছে, সেইসব চিনাদের ভিসার মেয়াদ বাড়ানোর ক্ষেত্রেও আরো কড়া হবে পাক প্রশাসন। ভিসার মেয়াদ বাড়ানোর জন্য আঞ্চলিক অফিসগুলিকে যে ক্ষমতা দেয়া হয়েছিল, সেটাও তুলে নেয়া হচ্ছে। পুরো বিষয়টাই এখন দেখা হবে ইসলামাবাদে ইমিগ্রেশন দফতরের হেডকোয়ার্টার থেকে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026