সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০২:৩৪

উত্তর কোরিয়া-চীন দ্বিপাক্ষিক বাণিজ্য সম্পর্ক বিষয়ে ক্ষুদ্ধ ট্রাম্প

উত্তর কোরিয়া-চীন দ্বিপাক্ষিক বাণিজ্য সম্পর্ক বিষয়ে ক্ষুদ্ধ ট্রাম্প

শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ: উত্তর কোরিয়াকে প্রতি চীনের আচরণে ক্রমাগত হতাশ হচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এছাড়া দুই দেশের দ্বিপাক্ষিক বাণিজ্য সম্পর্ক নিয়েও হতাশ তিনি। ট্রাম্প প্রশাসনের তিন সিনিয়র কর্মকর্তার বরাতে বুধবার এই তথ্য জানায় ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, চীনের বিপক্ষে ট্রাম্প কোনও পদক্ষেপ নেবেন কিনা সেটা নিশ্চিত নয়। মার্কিন বাণিজ্য মন্ত্রী উইলবার রস জানান, চীন থেকে স্টিল আমদানির উপর ট্যাক্স বসানোর চিন্তা করছেন তারা।

কমকর্তারা জানান, এই সপ্তাহ কোনও সিদ্ধান্ত আসবে না। চীনা স্টিল নিয়ে এমনিতেই অনেক সিদ্ধান্ত রয়েছে আর মার্কিন বাজারে খুবই অল্প পরিমাণে রয়েছে এটা। উত্তর কোরিয়া বিষয়ে ট্রাম্প চীনকে অনেক সুযোগ দিয়েছে দাবি করে এক কর্মকর্তা জানান, চীনের কাছ থেকে আমরা পর্যাপ্ত ফলাফল পাইনি।

উত্তর কোরিয়ার উপর অর্থনৈতিক ও কূটনৈতিক চাপ দেওয়ার জন্য চীনকে বরবারই আহ্বান জানিয়ে আসছে যুক্তরাষ্ট্র। চীনের পক্ষ থেকে বলা হয়, তারা তাদের সাধ্যমতো চেষ্টা করছে।

পারমাণবিক শক্তিধর উত্তর কোরিয়া নিয়ে দীর্ঘদিন ধরে দুই দেশ উত্তাপ ছড়ালেও মার্চে সুর নামায় চীন-যুক্তরাষ্ট্র। উত্তর কোরিয়া বিষয়ে চীনের কঠোর সমালোচনা করা যুক্তরাষ্ট্র জানিয়েছিলো, উত্তর কোরিয়ার বিষয়ে এক সঙ্গে কাজ করতে রাজি হয়েছে দুটি দেশ। একই সুর ছিলো চীনেরও।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026