শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৫:৩৭

৫.৫০ লাখ পাউন্ডে বন্ডের গাড়ি

৫.৫০ লাখ পাউন্ডে বন্ডের গাড়ি

 

 

 

 

 

 

 

 

 

 

বিনোদন ডেস্ক: জেমস বন্ড সিরিজের ‘দ্য স্পাই হু লাভড মি’ চলচ্চিত্রে ব্যবহৃত উভয়চর গাড়িটি নিলামে ৫ লাখ ৫০ হাজার পাউন্ডে বিক্রি হয়েছে। সোমবার লন্ডনে এই নিলাম অনুষ্ঠিত হয় বলে এনডিটিভি জানিয়েছে।

প্রাথমিকভাবে গাড়িটি নিলামে সাড়ে ৬ লাখ থেকে সাড়ে ৯ লাখ পাউন্ড হবে বলে ধারণা করা হয়েছিল। কিন্তু সেই ধারণা থেকে বেশ কম দামেই এটি বিক্রি হল। ১৯৭৭ সালে রজার মুর অভিনীত বন্ড সিরিজের ওই চলচ্চিত্রে পানির নিচে দৃশ্যধারণের উপযোগী করে অন্যরকমভাবে গাড়িটি তৈরি করা হয়। গাড়িটির আকৃতি অনেকটা সাদাপদ্মের মতো।

আর এর কারণ সম্ভবত গাড়িটি রাস্তায় চালানো যাবে না। যদিও এটি একটি সাবমেরিনের মতোই কাজ করে। চলচ্চিত্রটিতে দেখানো হয় মুর এবং বন্ডগার্ল বারবারা হেলিকপ্টার হামলা থেকে বাঁচতে ওই গাড়িতে করে সমুদ্রের নিচে চলে যায়।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026