সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০২:৪৫

ইমেইল প্রকাশের আগেই ট্রাম্পপুত্রের আইনজীবীকে ৫০ হাজার ডলার পরিশোধ করা হয়েছে

ইমেইল প্রকাশের আগেই ট্রাম্পপুত্রের আইনজীবীকে ৫০ হাজার ডলার পরিশোধ করা হয়েছে

শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পুত্রের পক্ষে লড়াইকারী আইনজীবীর অফিসকে জুন মাসেই ৫০ হাজার ডলার পরিশোধ করেছে ট্রাম্পের প্রচারনা কমিটি।

ট্রাম্পপুত্র ডোনাল্ড ট্রাম্প জুনিয়র ও রাশিয়ান আইনজীবী নাটালিয়া ভেসেলনিতস্কায়ার মধ্যকার বৈঠকের খবর বের হওয়ার এক সপ্তাহের বেশী সময় আগে এ অর্থ পরিশোধ করা হয়েছে। এ খবর দিয়েছে বার্তাসংস্থা রয়টার্স ও দ্য গার্ডিয়ান।

রয়টার্সের খবরে বলা হয়, জুনের ২৭ তারিখে এলান এস. ফুটারফাসের অফিসকে এই অর্থ পরিশোধ করা হয়েছে। শনিবার ফেডারেল ইলেকশন কমিশনের কাছে জমা দেওয়া ট্রাম্পের প্রচার কমিটির এক অর্থ প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করা হয়েছে।

অর্থ পরিশোধের বিষয়টিকে আইনী পরামর্শের জন্যে ‘পেমেন্ট’ হিসেবে ধরা হয়েছে। প্রতিবেদনটিতে ফুটারফাসকে কার হয়ে লড়ার জন্যে অর্থ পরিশোধ করা হয়েছে সে বিষয়ে কিছু বলা হয়নি।

ট্রাম্পের নির্বাচনী প্রচারণা শিবিরের মুখপাত্র ও ফুটারফাসকে এ বিষয়ে মন্তব্য করার জন্যে অনুরোধ করা হলেও কেউই উত্তর দেননি। গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়, এই প্রতিবেদনে প্রকাশিত তথ্যের মানে হচ্ছে, ট্রাম্প তার ছেলের ও রাশিয়ান আইনজীবীর মধ্যকার বৈঠকের কথা না জানলেও তার প্রচার শিবির আগে থেকেই জানতো।

গার্ডিয়ানের প্রতিবেদনে ফুটারফাস সম্বন্ধে বলা হয়, ফুটারফাস একজন ঝানু নিউ ইয়র্ক ভিত্তিক ডিফেন্স এটর্নি। তিনি সবচেয়ে বেশি পরিচিত মাফিয়া অপরাধী পরিবারের’ সঙ্গে সম্পর্কিত মক্কেলদের হয়ে লড়ার জন্যে। আর এখন তিনি রাশিয়া তদন্তে ডনাল্ড ট্রাম্প জুনিয়রের আইনজীবী হিসেবে কাজ করছেন।

ডোনাল্ড ট্রাম্প জুনিয়র ২০১৬ সালে নির্বাচনী প্রচারণা চলাকালীন সময়ে নিউ ইয়র্ক সিটিতে একজজন রাশিয়ান আইনজীবীর সঙ্গে দেখা করার কথা স্বীকার করেছেন।

ওই আইনজীবী ট্রাম্প জুনিয়রকে তার পিতার প্রতিদ্বন্দ্বী ডেমোক্রেটিক প্রার্থী হিলারী ক্লিন্টন সম্বন্ধে নেতিবাচক তথ্য প্রদানের আশ্বাস দিয়েছিলেন।

ট্রাম্প জুনিয়র ও রাশিয়ান আইনজীবির মধ্যকার ওই বৈঠকের খবর মার্কিন নির্বাচনে রাশিয়ার হস্তক্ষেপের সন্দেহ আরও জোরালো করে তুলেছে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026