শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৮:১২

অধিকারের আদিলুরকে আটক করেছে মালয়েশিয়ান ইমিগ্রেশন পুলিশ

অধিকারের আদিলুরকে আটক করেছে মালয়েশিয়ান ইমিগ্রেশন পুলিশ

শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: মালয়েশিয়ার কুয়ালালামপুর বিমানবন্দরে আটক হয়েছেন বাংলাদেশের মানবাধিকার বিষয়ক সংগঠন অধিকার-এর সম্পাদক আদিলুর রহমান খান। এ খবর দিয়েছে বিবিসি বাংলা।

অধিকারের পরিচালক নাসির উদ্দিন এলান বিবিসিকে জানিয়েছেন, ভোর সাড়ে চারটার দিকে আদিলুরকে আটক করে সেখানকার ইমিগ্রেশন পুলিশ।

আদিলুর রহমান মানবাধিকার বিষয়ক একটি কনফারেন্সে যোগ দিতে মালয়েশিয়া গিয়েছিলেন এবং তার ২২শে জুলাই ঢাকায় ফেরার কথা ছিলো।

নাসির উদ্দিন এলান বলেন, আদিলুরকে বিমানবন্দরেই একটি কক্ষে রাখা হয়েছে। খবর পেয়ে কনফারেন্সের আয়োজক ও মানবাধিকার আইনজীবীরা সেখানে যাচ্ছেন।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026