বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৮:২২

পাকিস্তানের অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী হওয়ার পথে আব্বাসি

পাকিস্তানের অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী হওয়ার পথে আব্বাসি

শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: ক্ষমতাসীন পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজ (পিএমএল-এন) দলের প্রার্থী শহিদ খাকান আব্বাসি’র অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী হওয়াটা প্রায় নিশ্চিত। আজ দেশটির জাতীয় সংসদে প্রধানমন্ত্রী বেছে নেয়ার প্রক্রিয়ায় তিনি সহজেই উৎরে যাবেন বলে আশা করা হচ্ছে।

পাকিস্তানি দৈনিক ডনের খবরে বলা হয়, বিরোধী দলগুলোর মধ্যে প্রার্থী বাছাইয়ে একতার অভাবের কারণে রাস্তা পরিস্কার হয়ে গেছে পিএমএল-এন প্রার্থীর। বিরোধী দলগুলো যৌথ প্রার্থী নির্বাচন করতে ব্যর্থ হয়েছে। পরে ৫ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র দাখিল করেন।

আব্বাসির প্রতিদ্বন্দ্বি হিসেবে মনোনয়ন দাখিল করা প্রার্থীরা হলেন, পিপিপির সৈয়দ খুরশেদ শাহ এবং সৈয়দ নাভিদ কমর, পিটিআই এর প্রার্থী হিসেবে আওয়ামি মুসলিম লিগের শেখ রশিদ আহমেদ, জামায়াতে ইসলামির সাহিবজাদা তরিকুল্লাহ এবং মুত্তাহিদা কওমি মুভমেন্টের কিসওয়ার জেহরা।

স্পিকার আয়াজ সাদিক জানিয়েছেন, সকল প্রার্থীর উপস্থিতিতে নিরিক্ষণের পর দাখিলকৃত কাগজপত্র ঠিকঠাক আছে। আব্বাসির মনোনয়নপত্রের বিরোধীতা করেছিলেন শেখ রশিদ। তিনি অভিযোগ তোলেন, আব্বাসি ন্যাশনাল অ্যাকাউন্টেবিলি ব্যুরোর দুর্নীতি তদন্তের মুখোমুখি আব্বাসি। কিন্তু স্পিকার এ অভিযোগ প্রত্যাখ্যান করেন। যথাযথ ফোরামে এ অভিযোগ উত্থাপনের পরামর্শ দেন তিনি।

প্রসঙ্গত, সুপ্রিম কোর্ট নওয়াজ শরীফকে অযোগ্য ঘোষণার পর পদ তিনি পদত্যাগ করেন। এরপর প্রেসিডেন্ট মামনুন হুসেইন নতুন প্রধানমন্ত্রী বেছে নেয়ার জন্য সংসদে অধিবেশন চালু করেছেন।

শনিবার নওয়াজ শরীফ অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রীর পদে আব্বাসিকে মনোনয়ন দেন। আব্বাসি দায়িত্ব গ্রহণের ৪৫ দিন পর নওয়াজ শরীফের ভাই শাহবাজ শরীফ এই সরকারের বাকি মেয়াদ প্রধানমন্ত্রীর দায়িত্ব চালিয়ে যাবেন বলে ধারণা করা হচ্ছে। গণমাধ্যমকে আব্বাসি বলেছেন, তিনি নওয়াজ শরীফের নীতিগুলো ধরে রাখবেন।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
All rights reserved © shirshobindu.com 2012-2026