মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ১১:৪৮

কাটরিনার জন্য আলিয়াকে ছাড়ছেন সিদ্ধার্থ

কাটরিনার জন্য আলিয়াকে ছাড়ছেন সিদ্ধার্থ

বিনোদন ডেস্ক: স্টুডেন্ট অব দ্য ইয়ার ছবিতে অভিনয় করেছিলেন আলিয়া ভাট ও সিদ্ধার্থ মালহোত্রা। তখন থেকেই তাদেও প্রেমের শুরু।

এদিকে রণবীর কাপুরের সঙ্গে বিচ্ছেদের পর কাটরিনা করণ জোহরের বার বার দেখো ছবিতে কাজ করেন। অভিনয়ের সুবাদে এক অপরের সংস্পর্শে আসেন কাটরিনা ও সিদ্ধার্থ। তাদের সম্পর্কের রসায়নটা বেশ জমে উঠে।

আর এখন সিদ্ধার্থ বলছেন, আলিয়া নয়, কাটরিনার মতো জীবনসঙ্গী চান তিনি। এমনকি কাটরিনাকে নিয়ে বিভিন্ন স্থানে ঘুরেও বেড়াচ্ছেন সিদ্ধার্থ।

তাহলে কী আলিয়া কে ছেড়ে কাটরিনার সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন সিদ্ধার্থ? নতুন করে এই সম্পর্ক নিয়ে তৈরি হয়েছে নানা জল্পনা কল্পনা। সম্প্রতি এক সংবাদমাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে কাটরিনার প্রশংসা করেন সিদ্ধার্থ।

তিনি বলেন, একজন আদর্শ প্রেমিকার উদাহরণ হলো কাটরিনা। তাই যে কেউ তার মতো জীবনসঙ্গী চাইবে। সেজন্যই অনেকে বিয়েও করতে চান কাটরিনাকে।

হঠাৎ সিদ্ধার্থের মুখে এ ধরনের কথা শুনে বলিউডে চলছে নানা গুঞ্জন। তবে কি কাটরিনার জন্য আলিয়াকে ছেড়ে দিতে চাইছেন সিদ্ধার্থ!




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026