শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৬:৩২

বাংলাদেশের সঙ্গে সীমান্ত-বেষ্টনী সুরক্ষিত করার পরিকল্পনা করছে মিয়ানমার

বাংলাদেশের সঙ্গে সীমান্ত-বেষ্টনী সুরক্ষিত করার পরিকল্পনা করছে মিয়ানমার

শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: বাংলাদেশের সঙ্গে মিয়ানমারের সীমান্ত-বেষ্টনী কিভাবে আরও শক্তিশালী ও বিস্তৃত করা যায় তা নিয়ে আলোচনা করছে দেশটির শীর্ষ কর্মকর্তারা।

বুধবার এক বৈঠকে এই সীমান্ত-বেষ্টনী মেরামত করার প্রয়োজনীয়তা তুলে ধরেন মিয়ানমারের স্বরাষ্টমন্ত্রী ল্যাফটেনান্ট জেনারেল কিয়াও সুয়ি ও সমাজকল্যাণ মন্ত্রী মিয়াত আই। এসময় তারা সন্ত্রাসী হামলা হতে সুরক্ষা পাবার ইওন্যে ও মানবিক সহায়তা প্রদানের জন্যে সীমান্ত সুরক্ষার প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেন তারা। এ খবর দিয়েছে রেডিও ফ্রি এশিয়া বা আরএফএ।

গত কয়েক সপ্তাহ ধরে নির্যাতন থেকে বাঁচতে রাখাইন প্রদেশ থেকে হাজার হাজার রোহিঙ্গা পালিয়ে আসছে বাংলাদেশে। রাখাইনের নরাপত্তা ও সীমান্ত বিষয়ক মন্ত্রী কর্ণেল ফোন টিন্ট বলেন, রাখাইনে যেসব গ্রাম পুড়িয়ে দেওয়া হয়েছে সেগুলোর জন্যে স্থানীয়রা দায়ী নয়। প্রশিক্ষিত উগ্রপন্থীরা দায়ী, যারা গ্রামবাসীদের এমন কাজ করতে বাধ্য করে।

তিনি বলেন, তারা হচ্ছে সন্ত্রাসী যাদেরকে সামরিক প্রশিক্ষণ দেয়া হয়েছে। তারা গ্রামবাসীদের নিজেদের ইচ্ছামত কাজ করতে বাধ্য করে। তিনি আরও বলেন, তারা গ্রামবাসীদের ভয় দেখায় যে, গ্রামবাসীরা যদি তাদের সঙ্গে যোগ না দেয় তাহলে তারা গ্রামবাসীদের ঘরবাড়িও পুড়িয়ে দিবে। প্রত্যেক ঘর থেকে অন্তত একজন করে হলেও তাদের সঙ্গে যোগ দিতে হবে। এখন পর্যন্ত ৫৯টি গ্রামে ৬ হাজার ৮০০ শ’র বেশী ঘর পুড়িয়ে দেয়া হয়েছে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026