মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ১০:৪৩

নগ্নতা দিয়ে জনপ্রিয়তা অর্জন করা যায় না

নগ্নতা দিয়ে জনপ্রিয়তা অর্জন করা যায় না

বিনোদন ডেস্ক: দিপীকা পাডুকোন সব সময়ই নিজের কাজ নিয়ে ব্যস্ত থাকেন। অন্যের সমালোচনাতো দূরের কথা, যে কোন বিতর্কিত বিষয়কেই এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন তিনি।

কিন্তু সেই দীপিকা এবার মুখ খুললেন ইন্সটাগ্রামে বলিউড অভিনেত্রীদের শেয়ার করা নগ্ন ছবি নিয়ে। বিষয়টি অবাক করার মতো হলেও সত্যি।

সম্প্রতি একটি সাক্ষাৎকারে তিনি নগ্ন হয়ে আলোচনায় আসতে চাওয়া অভিনেত্রীদের ‘সাইকো’ বলে সম্বোধন করেন। তার এই বক্তব্য নিয়ে জোর আলোচনা চলছে বলিপাড়ায়।

একটি বলিউডভিত্তিক ওয়েবসাইটকে দেয়া সাক্ষাৎকারে এ বিষয়ে দীপিকা বলেন, নগ্ন হয়ে আলোচনায় আসতে চাচ্ছেন অনেক অভিনেত্রী। সেজন্য নগ্ন ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করছেন। এটা থেকে কি লাভ হচ্ছে?

বিষয়টি আমাকে গত বেশ কিছুদিন ধরেই ভাবাচ্ছে। যদি কেউ অভিনয় করতে গিয়ে কাপর খুলতো সেটা মেনে নেয়া যেতো। নিজের শরীরকে এভাবে অযথা প্রদর্শনের মানে কী!

শুধুমাত্র নগ্নতা দিয়ে কখনও জনপ্রিয়তা অর্জন করা যায় না। একজন অভিনেত্রীর মূল বিষয় হলো তার অভিনয়-পারফরমেন্স। সেটার দিকে মনযোগী হতে হবে। আর যারা নগ্ন হয়ে জনপ্রিয় হতে চান তারা সাইকো।

এটা মানসিক সমস্যা বলেই মনে হয়। অনেকে আবার হতাশা থেকেও এরকমটা করতে পারেন। তবে আমি চাইবো এখান থেকে তারা বেরিয়ে আসুক। সুস্থ জীবন যাপন করুক।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026