শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৬:৫৫

ক্যান্সারাক্রান্ত বাংলাদেশি শিশু অপূর্ব’র পাশে সালমান খান

ক্যান্সারাক্রান্ত বাংলাদেশি শিশু অপূর্ব’র পাশে সালমান খান

শীর্ষবিন্দু নিউজ: নিজের প্রিয় অভিনেতা সালমান খানের দেখা পেয়েছেন ক্যান্সারাক্রান্ত বাংলাদেশি এক শিশু। যে শিশু চিকিৎসার জন্য বর্তমানে ভারতে রয়েছে। চার বছর বয়সী মো. ফারহান রানা অপূর্ব’র বাড়ি নারায়ণগঞ্জে। কলকাতার ঠাকুরপুকুর ক্যান্সার হাসপাতালে চিকিৎসাধীন শিশুটিকে বলিউড তারকার সঙ্গে দেখা করার ব্যবস্থা করে দেয় ‘মেইক-এ-উইশ ফাউন্ডেশন’ নামে একটি প্রতিষ্ঠান।

এ মাসের শুরুর দিকে ‘মেইক-এ-উইশ ফাউন্ডেশন’ অপূর্বকে মুম্বাই নিয়ে সালমানের সঙ্গে দেখা করার ব্যবস্থা করে দেয়। ইন্ডিগো এয়ারলাইন্সের বিনামূল্যের টিকিটে মুম্বাই যায় অপূর্ব ও তার মা শিখা আক্তার ঊর্মি। মা-ছেলেকে সোজা নিয়ে যাওয়া হয় মুম্বাইয়ের বারসোভায়। সেখানে ‘মেন্টাল’ সিনেমার শুটিং করছিলেন সালমান খান।

ক্যন্সার হাসপাতালের চিকিৎসকরা জানান, সালমানের সঙ্গে দেখা করার পর শিশুর মানসিক সাহস অনেকখানি বেড়ে গেছে। এখন সে স্যান্ডইউচ ও কোমলপানি খাচ্ছে। কিছু দিন আগেও শুধু দুধ খেত।

অ্যাকিউট মেটাস্টিটিক নিউরো প্লাজমা’য় আক্রান্ত দুই বছর ধরে কলকাতার হাসপাতালে রয়েছে অপূর্ব। বাংলাদেশের হাসপাতালগুলো এ রোগ নির্ণয়ে ব্যর্থ হলে ভারতে নিয়ে যায় তার বাবা-মা। এ হাসপাতালে চিকিৎসা নেয়ার সময়ই হিন্দি সিনেমার নায়কের ভক্ত হয়ে ওঠে অপূর্ব। এক বছর আগে সালমান খানের সঙ্গে দেখা করার ইচ্ছা প্রকাশ করে সে। শুধু চোখের দেখাই নয়, প্রিয় নায়কের সঙ্গে থেকে সিনেমার সেটে গুণ্ডাদের সঙ্গে ফাইটও করেছে অপূর্ব।

ঊর্মি বলেন, সালমান খান ছিলেন খুবই আন্তরিক এবং তার ধারণার চেয়ে বেশি সময় তাদের দিয়েছেন। তিনি আমার ছেলের রোগ ও চিকিৎসা সম্পর্কে বিস্তারিত খোঁজ খবর নিয়েছেন এবং গুণ্ডাদের সঙ্গে ফাইটের শুটিংয়ে অপূর্বকে অংশ নিতে বলেন। খুশিতে অপূর্ব এখন আকাশে উড়ছে বলেন উচ্ছ্বসিত মা-ও।

অপূর্বের মুম্বাই যাত্রার সঙ্গী মেইক-এ-উইশ ফাউন্ডেশনের শকুন্তলা বলেন, এ সপ্তাহে আমাদের স্বেচ্ছাসেবীরা যখন ক্যান্সার হাসপাতালে যায়; সে চোখ খুলে রাখতে পারছিল না। কিন্তু তারপরও তাকে সালমানের কাছে নিয়ে যাওয়ার প্রতিশ্রুতি রাখার জেদ করে। এটাকে আমরা অতি সত্ত্বর পূরণীয় একটি ইচ্ছা হিসেবে নিয়ে মুম্বাই যাওয়ার ব্যবস্থা করি।

 

 




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026