মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ০৬:১৮

৪,৫০০ কর্মী ছাঁটাই করতে যাচ্ছে ব্ল্যাকবেরি

৪,৫০০ কর্মী ছাঁটাই করতে যাচ্ছে ব্ল্যাকবেরি

প্রযুক্তি আকাশ ডেস্ক: বিশ্বজুড়ে সাড়ে ৪ হাজার কর্মী ছাঁটাই করার ঘোষণা দিয়েছে জনপ্রিয় স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান ব্ল্যাকবেরি। সারা বিশ্বে ছড়িয়ে ছিটিয়ে থাকা ব্ল্যাকবেরির মোট কর্মকর্তা-কর্মচারীর ৪০ শতাংশই এ ছাঁটাই পরিকল্পনার আওতায় রয়েছেন। এ খবর দিয়েছে অনলাইন বিবিসি।

এদিকে কোম্পানির শেয়ার পড়ে যাওয়াও কৃচ্ছ্যসাধনের সিদ্ধান্তের পেছনে অন্যতম কারণ। এদিকে সম্ভাব্য ক্রেতাদের আগ্রহকে কিছুটা দমিয়ে দিতে পারে কর্মী ছাঁটাই ও লোকসানের এ খবর বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। এ সপ্তাহে জেড-৩০ মডেলের নতুন হ্যান্ডসেট বাজারে ছেড়েছে ব্ল্যাকবেরি। মডেলটি বেশ প্রশংসা কুড়ালেও, অ্যাপলের নতুন স্মার্টফোন বাজারে আসায় ব্ল্যাকবেরি কিছুটা অন্ধকারেই থেকে গেছে।

এক পরিসংখ্যান অনুযায়ী, আগামী সপ্তাহে সাড়ে ৯৯ কোটি বা প্রায় ১০০ কোটি ডলারের লোকসান গুণতে হবে প্রতিষ্ঠানটিকে। গত জুন মাসে জেড-১০ মডেলের ৬৮ লাখ ব্ল্যাকবেরি স্মার্টফোন সেটের মধ্যে মাত্র ২৭ লাখ ফোন রপ্তানি করেছিল কানাডীয় এ প্রতিষ্ঠানটি। কারণ, বেশির ভাগ ব্যবহারকারীই ব্ল্যাকবেরির আগের মডেলগুলো নিয়েই সন্তুষ্ট।

 




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026